সর্বশেষ
শ্যামলী বেবি কেয়ার শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ।সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধারশেখ হাসিনা ফিরলে ‘প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে’: সংসদে রেহানা আক্তার রানুনন্দিনী হত্যা মামলার আসামির গরু নিলামে বিক্রি, আলোচনায় বিএনপি নেতাসিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ভারপ্রাপ্ত দায়িত্বে পিংকি সাহাস্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারতের সঙ্গে সম্পর্কের নয়: সংসদে জিএম সিরাজশাহজালালের মাজারে সিলগালা করা ডেগ খুললেন সারওয়ার আলম, প্রকাশ্যে দানের টাকা গণনা হলো।শাহজালাল মাজারের দানবাক্সে ডিসি সারওয়ার আলমকে খোলা চিঠি, মাজারের কেরানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগশ্যামলী বেবি কেয়ার শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ।সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধারশেখ হাসিনা ফিরলে ‘প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে’: সংসদে রেহানা আক্তার রানুনন্দিনী হত্যা মামলার আসামির গরু নিলামে বিক্রি, আলোচনায় বিএনপি নেতাসিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ভারপ্রাপ্ত দায়িত্বে পিংকি সাহাস্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারতের সঙ্গে সম্পর্কের নয়: সংসদে জিএম সিরাজশাহজালালের মাজারে সিলগালা করা ডেগ খুললেন সারওয়ার আলম, প্রকাশ্যে দানের টাকা গণনা হলো।শাহজালাল মাজারের দানবাক্সে ডিসি সারওয়ার আলমকে খোলা চিঠি, মাজারের কেরানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

পুরো ভারত থেকেই ‘অনুপ্রবেশকারীদের’ খুঁজে বের করে বিতাড়িত করা হবে: অমিত শাহ।

প্রকাশিত: ৮ মে, ২০২৬
পুরো ভারত থেকেই ‘অনুপ্রবেশকারীদের’ খুঁজে বের করে বিতাড়িত করা হবে: অমিত শাহ।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শুধু পশ্চিমবঙ্গ নয়; পুরো ভারত থেকেই ‘অনুপ্রবেশকারীদের’ খুঁজে বের করে বিতাড়িত করা হবে।


শুক্রবার কলকাতার নিউ টাউনের কনভেনশন সেন্টারে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ী ২০৭ বিধায়ককে নিয়ে অনুষ্ঠিত পরিষদীয় বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন অমিত শাহ।


অমিত শাহ বলেন, বিজেপি পশ্চিমবঙ্গে হিংসামুক্ত নির্বাচন উপহার দিয়ে প্রমাণ করেছে যে দলটি শান্তি ও উন্নয়নের রাজনীতি করে। তিনি বলেন, “বিজেপি হিংসা চায় না; শান্তি চায়। সন্ত্রাস চায় না; উন্নয়ন চায়। ভয় নয়; ভয়মুক্ত বাংলা গড়তে চায়।”


শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া সব প্রতিশ্রুতি নতুন সরকার বাস্তবায়ন করবে। “সোনার বাংলা” গড়ার লক্ষ্য থেকে সরকার বিচ্যুত হবে না বলেও মন্তব্য করেন তিনি।


অমিত শাহ দাবি করেন, পশ্চিমবঙ্গে “ডাবল ইঞ্জিন” সরকার গঠনের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের “দুঃশাসনের” অবসান ঘটবে এবং দুর্নীতির “মূল উৎপাটন” করা হবে।


তিনি আরও বলেন, নারীদের মাসে তিন হাজার রুপি ভাতা দেওয়া হবে, বেকার ভাতা চালু করা হবে এবং বিনা মূল্যে চিকিৎসাসেবার জন্য আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর করা হবে।


সীমান্ত নিরাপত্তার প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, “এবার আমাদের সীমান্ত সুরক্ষিত হবে। অনুপ্রবেশকারীদের আর সীমানা পেরিয়ে ঢোকা সম্ভব হবে না।”


তিনি দাবি করেন, বিজেপির সরকার নারী নিরাপত্তা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং “দলমুক্ত” শাসনব্যবস্থা গড়ে তুলতে কাজ করবে।


আর জি কর কাণ্ড ও সন্দেশখালী ঘটনা নিয়ে তদন্ত কমিশন গঠনের ঘোষণাও দেন অমিত শাহ। তিনি বলেন, ক্ষতিগ্রস্তরা ন্যায়বিচার পাবেন এবং ভবিষ্যতে পশ্চিমবঙ্গে আর রাজনৈতিক হিংসার ঘটনা ঘটবে না।