সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বিয়ের ১১ বছর পরে পাওয়া একমাত্র সন্তানের ‘হামে’ মৃত্যু

প্রকাশিত: ৮ মে, ২০২৬
বিয়ের ১১ বছর পরে পাওয়া একমাত্র সন্তানের ‘হামে’ মৃত্যু

বিয়ের ১১ বছর পর সন্তান এসেছিল ফারজানা ইসলাম ও হেলাল ভূঁইয়া দম্পতির সংসারে। আইভিএফ পদ্ধতিতে জন্ম নেওয়া ছেলে ফাইয়াজ হাসান তাজিমকে ঘিরে ছিল তাদের বহু স্বপ্ন। সেই তাজিমই হাম আক্রান্ত হয়ে মারা গেছে মাত্র ৮ মাস ১৮ দিন বয়সে।


গত ২২ এপ্রিল মারা যায় তাজিম। সন্তানের প্রতি ভালোবাসা থেকেই ফারজানা ইসলাম নিজের ফেসবুক অ্যাকাউন্টের নাম রেখেছিলেন ‘তাজিম এর আম্মু’।


পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রতীক্ষার পর আইভিএফ পদ্ধতিতে সন্তানের জন্ম হয়েছিল। ব্যয়বহুল ও জটিল এই চিকিৎসাপদ্ধতির মাধ্যমে সন্তান পাওয়ার পর নতুন স্বপ্ন দেখা শুরু করেছিলেন দম্পতি।


গত মার্চ মাস থেকে অসুস্থ হয়ে পড়ে তাজিম। প্রথমে নিউমোনিয়া ও পাতলা পায়খানা দেখা দেয়। পরে হাম ধরা পড়ে। ছেলেকে নিয়ে চাঁদপুর থেকে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে ছুটেছেন ফারজানা ও তাঁর স্বামী।


ফারজানা ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, “এটা ছিল আমার বাবুর জীবনের শেষ হাসির ছবি।” তিনি জানান, নিউমোনিয়ার চিকিৎসার খরচের বাইরে শুধু ১৭ দিনের হামের চিকিৎসাতেই বিভিন্ন হাসপাতালে চার লাখ টাকার বেশি ব্যয় হয়েছে।


১৮ মার্চ নিউমোনিয়ার চিকিৎসার জন্য তাজিমকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড মোড়ের প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পিআইসিইউ ও সাধারণ ওয়ার্ডে চিকিৎসা শেষে ২৫ মার্চ তাকে বাড়িতে নেওয়া হয়। বাড়ি ফেরার পথে লঞ্চে বাবার কোলে হাসিমুখে থাকা ছেলের ছবিও তুলেছিলেন ফারজানা।


এর আগে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার বাংলাদেশ নবজাতক হাসপাতালেও ভর্তি করানো হয়েছিল তাজিমকে। তবে সেখানে কয়েকটি শিশুর মৃত্যুর খবর শুনে আতঙ্কিত হয়ে হাসপাতালটি ছেড়ে যান তারা।