সর্বশেষ
সিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ভারপ্রাপ্ত দায়িত্বে পিংকি সাহাস্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারতের সঙ্গে সম্পর্কের নয়: সংসদে জিএম সিরাজশাহজালালের মাজারে সিলগালা করা ডেগ খুললেন সারওয়ার আলম, প্রকাশ্যে দানের টাকা গণনা হলো।শাহজালাল মাজারের দানবাক্সে ডিসি সারওয়ার আলমকে খোলা চিঠি, মাজারের কেরানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যেরডিসি সারওয়ার আলমকে বহালের দাবিতে সিলেটে বিক্ষোভ, হরতালের হুঁশিয়ারিবিশ্বকাপের আবহ খুঁজতে বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার কনটেন্ট নির্মাতারা।মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ভারপ্রাপ্ত দায়িত্বে পিংকি সাহাস্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারতের সঙ্গে সম্পর্কের নয়: সংসদে জিএম সিরাজশাহজালালের মাজারে সিলগালা করা ডেগ খুললেন সারওয়ার আলম, প্রকাশ্যে দানের টাকা গণনা হলো।শাহজালাল মাজারের দানবাক্সে ডিসি সারওয়ার আলমকে খোলা চিঠি, মাজারের কেরানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যেরডিসি সারওয়ার আলমকে বহালের দাবিতে সিলেটে বিক্ষোভ, হরতালের হুঁশিয়ারিবিশ্বকাপের আবহ খুঁজতে বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার কনটেন্ট নির্মাতারা।মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

হেফাজত মহাসচিবের ২য় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ গণমাধ্যমের বিরুদ্ধে।

প্রকাশিত: ৮ মে, ২০২৬
হেফাজত মহাসচিবের ২য় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ গণমাধ্যমের বিরুদ্ধে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও বিশিষ্ট আলেম মাওলানা শায়েখ সাজিদুর রহমান দ্বিতীয়বার বিয়ে করেছেন। বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামে পারিবারিক আয়োজনে তাঁর বিয়ে সম্পন্ন হয়।


নববধূ আমাতুর রহমান একই এলাকার বাসিন্দা ও প্রয়াত মাওলানা মাকবুল হাসানের মেয়ে। তিনি একজন বিধবা। তাঁর আগের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।


পারিবারিক সূত্র জানায়, মাওলানা সাজিদুর রহমানের প্রথম স্ত্রী গত ৩০ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে যান। এরপর পরিবারের সদস্যদের পরামর্শে ও ব্যক্তিগত প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে তিনি পুনরায় বিয়ের সিদ্ধান্ত নেন।


মাওলানা সাজিদুর রহমানের ছোট ছেলে মাওলানা তারেকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, “আম্মুর মৃত্যুর পর এই বয়সে আব্বুর অসুস্থ ও কর্মব্যস্ত জীবনে একজন সঙ্গী ও ব্যক্তিগত সহযোগী থাকা প্রয়োজন মনে হয়েছে। তাই আমাদের সকল ভাই-বোনের পরামর্শ ও ইচ্ছাতেই আব্বু বিয়েতে সম্মতি দেন।”


এদিকে, বিয়ের বিষয়টি নিয়ে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর উপস্থাপনা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন আলেম সমাজের একাংশ। তাঁদের দাবি, বিষয়টি ব্যক্তিগত, মানবিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা উচিত ছিল। প্রথম স্ত্রীর মৃত্যুর প্রেক্ষাপট ও পারিবারিক বাস্তবতা যথাযথভাবে তুলে ধরা প্রয়োজন ছিল বলেও তারা মনে করেন।


বিবাহ অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ভাদুঘর জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তানভিরুল হক সিরাজী, বিজেশ্বর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা খুরশীদুল ইসলাম এবং কাউতলী ইব্রাহিমিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হাসান।


মাওলানা শায়েখ সাজিদুর রহমান বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার প্রিন্সিপাল এবং জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন।