সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ঘুষ নেওয়ার অভিযোগে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৮ মে, ২০২৬
ঘুষ নেওয়ার অভিযোগে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে মৃত্যুদণ্ড

ঘুষ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে দুই বছরের স্থগিতাদেশসহ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ফলে তাদের বাকি জীবন কারাগারেই কাটতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর সিএনএনের।


প্রতিবেদন অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত দু’জনই চীনের সেনাবাহিনীর জেনারেল ছিলেন। সশস্ত্র বাহিনীতে দুর্নীতি ও আনুগত্যহীনতার বিরুদ্ধে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চলমান অভিযানে প্রকাশ্যে শাস্তি পাওয়া সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে তারা অন্যতম।


চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেংহে ঘুষ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। অন্যদিকে আরেক সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লি শাংফুর বিরুদ্ধে ঘুষ নেওয়া ও দেওয়ার— উভয় অভিযোগই প্রমাণিত হয়েছে।


চীনে সাধারণত দুই বছরের স্থগিতাদেশসহ মৃত্যুদণ্ডের অর্থ হলো, নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন কোনো গুরুতর অপরাধ না করলে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় না। অধিকাংশ ক্ষেত্রে পরে তা যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হয়।