সর্বশেষ
যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণ চলছে, বাংলাদেশিরা তাকিয়ে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস-নিউহামচট্টগ্রামে বোনের বাসায় বেড়াতে আসা যুবককে গুলি করে হত্যা‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারতনেত্রকোনায় ঘুষের দর-কষাকষি: এসআই প্রত্যাহার ও ওসির বদলিরাজ্য বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল, পদ হারালেন মমতা।ধর্ষণ মামলায় বিনা অপরাধে জেল খাটলেন ইমাম।‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’- ভারতের সম্পৃক্ততা ছিল না: ভারতের পররাষ্ট্র সচিব।জামালপুরে ধর্ষন মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড।যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণ চলছে, বাংলাদেশিরা তাকিয়ে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস-নিউহামচট্টগ্রামে বোনের বাসায় বেড়াতে আসা যুবককে গুলি করে হত্যা‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারতনেত্রকোনায় ঘুষের দর-কষাকষি: এসআই প্রত্যাহার ও ওসির বদলিরাজ্য বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল, পদ হারালেন মমতা।ধর্ষণ মামলায় বিনা অপরাধে জেল খাটলেন ইমাম।‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’- ভারতের সম্পৃক্ততা ছিল না: ভারতের পররাষ্ট্র সচিব।জামালপুরে ধর্ষন মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণ চলছে, বাংলাদেশিরা তাকিয়ে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস-নিউহাম

প্রকাশিত: ৭ মে, ২০২৬
যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণ চলছে, বাংলাদেশিরা তাকিয়ে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস-নিউহাম

যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে রাত ১০টা পর্যন্ত। এবারের নির্বাচনে ইংল্যান্ডজুড়ে ১৩৬টি স্থানীয় কর্তৃপক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে স্কটল্যান্ডে স্কটিশ পার্লামেন্ট এবং ওয়েলসে ওয়েলস পার্লামেন্ট নির্বাচনও হচ্ছে।


লন্ডনের নিউহাম, বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম, রেডব্রিজ ও টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রের সামনে বাংলাদেশের মতো দীর্ঘ লাইন না থাকলেও ভোটার উপস্থিতি রয়েছে। দিনের বেলায় স্কুল, অফিস ও আদালত খোলা থাকায় ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা যায়। তবে সন্ধ্যার পর উপস্থিতি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত বার্কিং, রেডব্রিজ ও নিউহামের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, বার্কিংয়ের থেমস ভিউ কমিউনিটি সেন্টারে প্রতি মিনিটে দুই থেকে তিনজন ভোটার কেন্দ্রে প্রবেশ করছেন। অন্যদিকে বার্কিং রিভারগেট সেন্টারে প্রতি পাঁচ থেকে সাত মিনিটে একজন ভোটারকে কেন্দ্রে ঢুকতে দেখা গেছে।


নিউহামের সিক্স অ্যাভিনিউ প্রাইমারি স্কুলেও একই ধরনের চিত্র দেখা গেছে। তবে এলমার্হাস্ট প্রাইমারি স্কুলে ভোটার উপস্থিতি তুলনামূলক বেশি ছিল। সেখানে বেলা ২টার দিকে প্রতি মিনিটে একজন ভোটার কেন্দ্রে প্রবেশ করেন।


এবারের নির্বাচনে লন্ডনের ৩২টি বরোতেই ভোট গ্রহণ হচ্ছে। মোট ১ হাজার ৮১৭ জন কাউন্সিলর নির্বাচিত হবেন। একই সঙ্গে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস ও নিউহামসহ পাঁচটি বরোতে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।


এই নির্বাচন ঘিরে লন্ডনপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। টাওয়ার হ্যামলেটস, নিউহাম, বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম ও রেডব্রিজ—এই চার বরোতে তিন শতাধিক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে টাওয়ার হ্যামলেটস ও নিউহামের মেয়র নির্বাচন। এই দুই বরোতেই বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের জয়ের সম্ভাবনা বেশি বলে আলোচনা রয়েছে।


টাওয়ার হ্যামলেটসে বর্তমান নির্বাহী মেয়র লুৎফুর রহমানের সঙ্গে লেবার পার্টির প্রার্থী সিরাজুল ইসলামের মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। দুজনই বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ায় নির্বাচনের ফল যাই হোক, বরোটির নেতৃত্ব বাংলাদেশি কমিউনিটির হাতেই থাকছে—এমন ধারণা স্থানীয়দের মধ্যে রয়েছে।


এ ছাড়া লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির মোহাম্মদ আব্দুল হান্নান এবং টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্টের জামি আলীও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


টাওয়ার হ্যামলেটসে ২০টি ওয়ার্ডে ৪৫টি কাউন্সিল আসনের বিপরীতে প্রায় ৩০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বরোটিতে ভোটার সংখ্যা দুই লাখের বেশি। ৭৬টি ভোটকেন্দ্রে ১১০টি পোলিং স্টেশনের মাধ্যমে ভোট গ্রহণ চলছে।


অন্যদিকে নিউহাম কাউন্সিলে মেয়র পদে লেবার পার্টির মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ হোসেন। তিনি নির্বাচিত হলে যুক্তরাজ্যের কোনো মূলধারার বড় রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত প্রথম বাংলাদেশি নির্বাহী মেয়র হিসেবে ইতিহাস গড়বেন।


নিউহামে গ্রীন পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত আরিক চৌধুরী। বিভিন্ন জরিপে ফরহাদ হোসেন এগিয়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।


নিউহামে ২৪টি ওয়ার্ডে ৬৬টি কাউন্সিল আসনের জন্য প্রায় ৩৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বরোটিতে ভোটার সংখ্যা আড়াই লাখের কাছাকাছি। রেডব্রিজ ও বার্কিং অ্যান্ড ড্যাগেনহামেও উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি প্রার্থী কাউন্সিলর পদে নির্বাচন করছেন।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পূর্ব লন্ডনের স্থানীয় রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণ এখন আর শুধু প্রতীকী নয়; বরং তা বাস্তব রাজনৈতিক শক্তিতে রূপ নিয়েছে। বিশেষ করে অনেক ওয়ার্ডে বাংলাদেশি ভোট এখন নির্ধারক ভূমিকা পালন করছে।