সর্বশেষ
সিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ভারপ্রাপ্ত দায়িত্বে পিংকি সাহাস্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারতের সঙ্গে সম্পর্কের নয়: সংসদে জিএম সিরাজশাহজালালের মাজারে সিলগালা করা ডেগ খুললেন সারওয়ার আলম, প্রকাশ্যে দানের টাকা গণনা হলো।শাহজালাল মাজারের দানবাক্সে ডিসি সারওয়ার আলমকে খোলা চিঠি, মাজারের কেরানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যেরডিসি সারওয়ার আলমকে বহালের দাবিতে সিলেটে বিক্ষোভ, হরতালের হুঁশিয়ারিবিশ্বকাপের আবহ খুঁজতে বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার কনটেন্ট নির্মাতারা।মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ভারপ্রাপ্ত দায়িত্বে পিংকি সাহাস্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারতের সঙ্গে সম্পর্কের নয়: সংসদে জিএম সিরাজশাহজালালের মাজারে সিলগালা করা ডেগ খুললেন সারওয়ার আলম, প্রকাশ্যে দানের টাকা গণনা হলো।শাহজালাল মাজারের দানবাক্সে ডিসি সারওয়ার আলমকে খোলা চিঠি, মাজারের কেরানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যেরডিসি সারওয়ার আলমকে বহালের দাবিতে সিলেটে বিক্ষোভ, হরতালের হুঁশিয়ারিবিশ্বকাপের আবহ খুঁজতে বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার কনটেন্ট নির্মাতারা।মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

চট্টগ্রামে বোনের বাসায় বেড়াতে আসা যুবককে গুলি করে হত্যা

প্রকাশিত: ৭ মে, ২০২৬
চট্টগ্রামে বোনের বাসায় বেড়াতে  আসা যুবককে গুলি করে হত্যা


চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় বোনের বাসায় বেড়াতে এসে দুর্বৃত্তের গুলিতে হাসান রাজু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে রেশমি আক্তার (১২) নামে এক শিশু। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বৃহস্পতিবার রাত ১০টার দিকে রৌফাবাদ এলাকার বাঁশবাড়িয়া বিহারি কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত রাজুর বাড়ি রাউজান উপজেলার কদলপুর এলাকায়।


রাতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাসার সামনে ছোপ ছোপ রক্তের দাগ পড়ে আছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।


প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ থেকে ছয়জন যুবক মুখে মাস্ক পরে এসে হাসান রাজুকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় পাশে থাকা রেশমি আক্তার গুলিবিদ্ধ হয়।


নিহতের বোন রুমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁর ভাই পেশায় দিনমজুর ছিলেন। কয়েক দিন আগে তিনি বেড়াতে বোনের বাসায় এসেছিলেন। তাঁর সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না বলে দাবি করেন তিনি।


বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৬ এপ্রিল রাউজানের কদলপুর এলাকায় নাসির উদ্দিন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত নাসিরের মেয়ে লাভলী আক্তার হাসান রাজুর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। নাসির উদ্দিন প্রবাসফেরত ও যুবদলের কর্মী ছিলেন।