সর্বশেষ
রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারতনেত্রকোনায় ঘুষের দর-কষাকষি: এসআই প্রত্যাহার ও ওসির বদলিরাজ্য বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল, পদ হারালেন মমতা।ধর্ষণ মামলায় বিনা অপরাধে জেল খাটলেন ইমাম।‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’- ভারতের সম্পৃক্ততা ছিল না: ভারতের পররাষ্ট্র সচিব।জামালপুরে ধর্ষন মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড।বাসস্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারতনেত্রকোনায় ঘুষের দর-কষাকষি: এসআই প্রত্যাহার ও ওসির বদলিরাজ্য বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল, পদ হারালেন মমতা।ধর্ষণ মামলায় বিনা অপরাধে জেল খাটলেন ইমাম।‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’- ভারতের সম্পৃক্ততা ছিল না: ভারতের পররাষ্ট্র সচিব।জামালপুরে ধর্ষন মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড।বাসস্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

রাজ্য বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল, পদ হারালেন মমতা।

প্রকাশিত: ৭ মে, ২০২৬
রাজ্য বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল, পদ হারালেন মমতা।



ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে অস্বীকৃতি জানানোর মধ্যেই রাজ্য বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আরএন রবি। এর ফলে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর পদ হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়।


বৃহস্পতিবার জারি করা এক বিবৃতিতে রাজ্যপাল জানান, ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ২(খ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন সরকার শপথ নেওয়ার আগ পর্যন্ত দুই দিনের জন্য রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে।


পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৭ মে। মেয়াদের শেষ দিনেই বিধানসভা ভেঙে দেওয়ার মাধ্যমে ১৭তম বিধানসভার কার্যকালের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল। রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালাও পৃথক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।


গত এপ্রিলে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জয় পায় বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পায় ৮০টি আসন। নির্বাচনে নিজের কেন্দ্র ভবানীপুর থেকেও প্রায় ১৫ হাজার ভোটে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়।


নির্বাচনে পরাজয়ের পর সাংবিধানিক রীতি অনুযায়ী রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা থাকলেও তা করেননি মমতা। বরং তিনি অভিযোগ করেন, ভোট ‘লুট’ করে তাকে হারানো হয়েছে। তিনি বলেন, ‘আমি রাজভবনে যাব না, ইস্তফা দেব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক। এই দিনটা বাংলার ইতিহাসে কালো দিন হিসেবে লেখা থাকবে।’


তবে ৭ মে সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ইস্তফা না দিলেও তার প্রশাসনিক ক্ষমতার কার্যকারিতা শেষ হয়ে যায়। বিজেপি আগামী ৯ মে নতুন সরকার গঠনের শপথ নেওয়ার ঘোষণা দিয়েছে। সেই পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য রাষ্ট্রপতি শাসনের অধীনে প্রশাসনিক দায়িত্ব পালন করবেন রাজ্যপাল।


আগামী শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এতে উপস্থিত থাকতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিজেপি ও এনডিএর শীর্ষ নেতারা।


এদিকে নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা চূড়ান্ত করতে বৃহস্পতিবার রাতেই কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির। বিজেপি সূত্রের দাবি, রাতে রাজারহাটের একটি পাঁচতারা হোটেলে তাদের সঙ্গে বৈঠকে বসবেন শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ওই বৈঠকেই পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হতে পারে।