সর্বশেষ
বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তৎপরতায় ভারতের গোয়েন্দা সংস্থা র’-এর (R&AW) দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি।দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমানইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব গাজী আতাউর, প্রেসিডিয়ামে ইউনুছ আহমাদআবারও কাঁপল ভেনেজুয়েলা, ৪.৯ মাত্রার আফটারশক; মৃত বেড়ে ৯২০ছয় মাস পর খুলল পাগলা মসজিদের ১৩ দানসিন্দুক, মিলেছে ৪৩ বস্তা টাকালক্ষ্মীপুরে মা ও ৩ কন্যাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক ইসকন সদস্য অন্তর মজুমদার।বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণাশ্যামলী বেবি কেয়ার শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ।বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তৎপরতায় ভারতের গোয়েন্দা সংস্থা র’-এর (R&AW) দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি।দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমানইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব গাজী আতাউর, প্রেসিডিয়ামে ইউনুছ আহমাদআবারও কাঁপল ভেনেজুয়েলা, ৪.৯ মাত্রার আফটারশক; মৃত বেড়ে ৯২০ছয় মাস পর খুলল পাগলা মসজিদের ১৩ দানসিন্দুক, মিলেছে ৪৩ বস্তা টাকালক্ষ্মীপুরে মা ও ৩ কন্যাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক ইসকন সদস্য অন্তর মজুমদার।বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণাশ্যামলী বেবি কেয়ার শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ধর্ষণ মামলায় বিনা অপরাধে জেল খাটলেন ইমাম।

প্রকাশিত: ৭ মে, ২০২৬
ধর্ষণ মামলায় বিনা অপরাধে জেল খাটলেন ইমাম।


ফেনীর সীমান্তবর্তী উপজেলা পরশুরামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া স্থানীয় এক মসজিদের ইমাম ও মক্তব শিক্ষক অবশেষে মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। ডিএনএ পরীক্ষায় প্রমাণ হয়েছে, কিশোরীর গর্ভে জন্ম নেওয়া সন্তানের বাবা ওই শিক্ষক নন; বরং কিশোরীর আপন বড় ভাই।


ঘটনাটি উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নের। অভিযোগ ওঠার পরপরই স্থানীয় ওই ইমামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এক মাস দুইদিন কারাভোগের পাশাপাশি ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিকভাবে চরম অপমানের মুখে পড়েন তিনি। হারাতে হয় চাকরিও।



মামলার তদন্ত চলাকালে কিশোরীর সন্তান ও সংশ্লিষ্টদের ডিএনএ পরীক্ষা করা হয়। ফরেনসিক প্রতিবেদনে শিশুটির ডিএনএ’র সঙ্গে কিশোরীর বড় ভাইয়ের মিল পাওয়া যায়। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে বড় ভাই নিজেই বোনকে জোরপূর্বক ধর্ষণের কথা স্বীকার করেন।


তদন্তে আরও জানা যায়, প্রকৃত অভিযুক্তকে আড়াল করতে স্থানীয় ওই ইমামকে পরিকল্পিতভাবে মামলায় জড়ানো হয়েছিল।

ডিএনএ প্রতিবেদন ও অন্যান্য তথ্যপ্রমাণ পর্যালোচনার পর আদালত অভিযুক্ত ইমামকে মামলা থেকে অব্যাহতি দেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।