সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’- ভারতের সম্পৃক্ততা ছিল না: ভারতের পররাষ্ট্র সচিব।

প্রকাশিত: ৭ মে, ২০২৬
‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’- ভারতের সম্পৃক্ততা ছিল না: ভারতের পররাষ্ট্র সচিব।

বাংলাদেশের নির্বাচনি প্রক্রিয়ায় ভারতের কোনো ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণই তাদের নেতৃত্ব নির্বাচন করবে— এটিই ভারতের প্রত্যাশা।


সোমবার নয়াদিল্লিতে সফররত বাংলাদেশি সাংবাদিকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আলোচনায় তিস্তা পানিবণ্টন, গঙ্গা চুক্তির নবায়ন, ভিসা ব্যবস্থা, জ্বালানি সহযোগিতা, আঞ্চলিক রাজনীতি এবং সাম্প্রতিক বিভিন্ন বিতর্কিত বিষয় উঠে আসে।


বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক পারস্পরিক সম্মান ও স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে এগিয়ে নিতে চায় ভারত। দুই দেশের জনগণের কল্যাণেই এ সম্পর্ককে আরও শক্তিশালী করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।


তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের মধ্যে যোগাযোগ কিছুটা শ্লথ হয়ে পড়লেও ভারত যোগাযোগ বজায় রাখার চেষ্টা করেছে। এ সময় তিনি ২০২৪ সালে নিজের ঢাকা সফর এবং ২০২৫ সালে ব্যাংককে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের প্রসঙ্গও তুলে ধরেন।


ভারতের পররাষ্ট্র সচিব আরও বলেন, বর্তমানে বাংলাদেশের নতুন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। দুই দেশের বিভিন্ন দ্বিপাক্ষিক প্ল্যাটফর্ম পুনরায় সক্রিয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে।


তিনি বলেন, বাণিজ্য সম্প্রসারণ, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং সম্ভাব্য সেপা চুক্তি নিয়েও উভয় পক্ষের আগ্রহ রয়েছে।