সর্বশেষ
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা, এলাকায় উত্তেজনা

প্রকাশিত: ৬ মে, ২০২৬
শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা, এলাকায় উত্তেজনা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জায়গায় সহিংস ঘটনা ঘটছে। এর মধ্যে বুধবার রাতে উত্তর ২৪ পরগনায় বিধানসভা নির্বাচনে বিজয়ী দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে।



বুধবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া অঞ্চলে চন্দ্রনাথকে গুলি করে সন্ত্রাসীরা। এ সময় তাঁর গাড়িতে থাকা আরও এক যুবক গুলিতে গুরুতর আহত হয়েছেন। তিনি গাড়ির চালক, নাকি চন্দ্রনাথের সহকর্মী, তা এখনো স্পষ্ট নয়। ওই যুবককেও কলকাতার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনার পর মধ্যমগ্রাম ও সংলগ্ন এলাকায় প্রবল উত্তেজনা দেখা দিয়েছে।


চন্দ্রনাথ রথের মরদেহ একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে। ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী। এর আগে ওই হাসপাতালেই চন্দ্রনাথ রথকে মৃত বলে ঘোষণা করা হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং এলাকাটি ঘিরে রেখেছে। শুভেন্দু অধিকারী সাম্প্রতিক নির্বাচনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন। তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে।



চন্দ্রনাথ রথ অতীতে সরকারি চাকরি করতেন। তিনি ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। অবসর নেওয়ার পর তিনি শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ শুরু করেন। সাম্প্রতিক নির্বাচনে শুভেন্দু অধিকারীর হয়ে কাজ করেছএই গাড়ির ভেতরে থাকা অবস্থায় চন্দ্রনাথ রথকে গুলি করে সন্ত্রাসীরা

এই গাড়ির ভেতরে থাকা অবস্থায় চন্দ্রনাথ রথকে গুলি করে সন্ত্রাসীরাছবি: সংগৃহ

পশ্চিমবঙ্গের প্রচারমাধ্যম শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীকে উদ্ধৃত করে জানিয়েছে, বুধবার রাতে বাড়ি ফেরার সময় একেবারে কাছ থেকে, কার্যত তার গাড়ির জানালার কাচে নল ঠেকিয়ে গুলি চালায় সন্ত্রাসীরা। হামলাকারীরা বাইকে বসে ছিল বলে জানা গেছে। তারা চন্দ্রনাথের গাড়িটি থামিয়ে কিছুক্ষণ গুলি চালায়। ঘটনাস্থলেই চন্দ্রনাথের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।ীতিলেন।