সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ভিভিআইপি প্রটোকল ভেঙে অ্যাম্বুলেন্সকে পথ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ৬ মে, ২০২৬
ভিভিআইপি প্রটোকল ভেঙে অ্যাম্বুলেন্সকে পথ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান



রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ভিভিআইপি প্রটোকলের ব্যত্যয় ঘটিয়ে একটি অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার দিয়ে পথ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বুধবার (৬ মে) সকাল ৯টার দিকে কারওয়ানবাজার প্রান্তে এ ঘটনা ঘটে। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে যাওয়ার পথে ছিলেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, বনানী এক্সপ্রেসওয়ে হয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর কারওয়ানবাজারের এফডিসি মোড়ের দিকে অগ্রসর হচ্ছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে বহরের পেছনে আটকে পড়ে এবং সামনে যাওয়ার চেষ্টা করে।


পরিস্থিতি নজরে আসতেই প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত সিদ্ধান্ত নিয়ে বহরে থাকা নিরাপত্তা কর্মকর্তাদের অ্যাম্বুলেন্সটিকে পথ করে দেওয়ার নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পর নিরাপত্তা সদস্যরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন এবং অ্যাম্বুলেন্সটি বহর অতিক্রম করে দ্রুত গন্তব্যের দিকে চলে যায়।


বাংলাদেশে ভিভিআইপি বহরের কারণে সাধারণ যানবাহনকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়া নতুন নয়। তবে দায়িত্ব গ্রহণের পর এ ধরনের প্রটোকল ভেঙে জরুরি সেবাকে অগ্রাধিকার দেওয়ার এই পদক্ষেপকে ব্যতিক্রমী হিসেবে দেখছেন অনেকে।