সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে ব্যানার টানানো নিয়ে ছাত্রদল ও হল সংসদের নেতাদের মধ্যে হাতাহাতি

প্রকাশিত: ৫ মে, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে ব্যানার টানানো নিয়ে ছাত্রদল ও হল সংসদের নেতাদের মধ্যে হাতাহাতি


ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও হল সংসদের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে হলের মূল ফটকে এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা উত্তেজনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


জানা গেছে, হল সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জুলহাস ইসলামকে গত ২৩ এপ্রিল শাহবাগ এলাকায় মারধরের প্রতিবাদে সোমবার হলের ফটকে একটি ব্যানার টানানো হয়। ওই ব্যানারে হামলাকারী হিসেবে হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন রবিনের ছবি যুক্ত করা হয়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা ব্যানারটি সরিয়ে ফেলেন।


এ ঘটনায় মঙ্গলবার পুনরায় ব্যানার টানাতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।


ঘটনার পরপরই হল সংসদের পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলন করা হয়। এতে হল সংসদের ভিপি সাদিক শিকদার অভিযোগ করেন, আগের ব্যানারটি ছাত্রদলের নেতাকর্মীরা ছিঁড়ে পুড়িয়ে ফেলেন। নতুন করে ব্যানার টানাতে গেলে বাধা দেওয়া হয় এবং তাদের সঙ্গে থাকা এক শিক্ষার্থীকে মারধর করা হয়।


তিনি আরও অভিযোগ করেন, সাংস্কৃতিক সম্পাদককে মারধরের ঘটনার বিচার চাওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে এবং তারা সহিংস রাজনীতির আশ্রয় নিচ্ছে।