সর্বশেষ
’৪৭, ’৭১, ’২৪—প্রতিটি অধ্যায়ে দেশের মানুষ রক্ত দিয়েছেন, প্রতিদান হিসেবে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তোলাই আমাদের লক্ষ্য: জাপানে জামায়াতের আমির।যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ অচল প্রকল্প: ইরানের পররাষ্ট্রমন্ত্রী।আজ শাপলা চত্বরের গণহত্যা দিবস।ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পেরআমিরাতে ইরানের ড্রোন হামলায় পেট্রোলিয়াম স্থাপনায় আগুন।শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার দাবিপশ্চিমবঙ্গে মমতার সূর্যাস্তরাঙামাটিতে ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষে অন্তত ১০ জন আহত, ১৪৪ ধারা জারি।’৪৭, ’৭১, ’২৪—প্রতিটি অধ্যায়ে দেশের মানুষ রক্ত দিয়েছেন, প্রতিদান হিসেবে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তোলাই আমাদের লক্ষ্য: জাপানে জামায়াতের আমির।যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ অচল প্রকল্প: ইরানের পররাষ্ট্রমন্ত্রী।আজ শাপলা চত্বরের গণহত্যা দিবস।ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পেরআমিরাতে ইরানের ড্রোন হামলায় পেট্রোলিয়াম স্থাপনায় আগুন।শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার দাবিপশ্চিমবঙ্গে মমতার সূর্যাস্তরাঙামাটিতে ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষে অন্তত ১০ জন আহত, ১৪৪ ধারা জারি।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

’৪৭, ’৭১, ’২৪—প্রতিটি অধ্যায়ে দেশের মানুষ রক্ত দিয়েছেন, প্রতিদান হিসেবে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তোলাই আমাদের লক্ষ্য: জাপানে জামায়াতের আমির।

প্রকাশিত: ৫ মে, ২০২৬
’৪৭, ’৭১, ’২৪—প্রতিটি অধ্যায়ে দেশের মানুষ রক্ত দিয়েছেন, প্রতিদান হিসেবে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তোলাই আমাদের লক্ষ্য: জাপানে জামায়াতের আমির।



জাপানে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমীর ডা. শফিকুর রহমান-কে বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।


সোমবার (৪ মে ২০২৬) বিকেল সাড়ে ৩টায় টোকিওর কামিনাকাযাতো এলাকার তাকিনোগাওয়া হলে ইসলামিক মিশন জাপান-এর আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশীদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাইফুল আলম খান মিলন এবং মীর আহমাদ বিন কাসেম আরমান। সভাপতিত্ব করেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা সাবের আহমদ। সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মারুফ।


পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রবাসী শিশু-কিশোরদের অংশগ্রহণে বাংলা, আরবি ও জাপানি ভাষায় সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সংসদের ভেতরে ও বাইরে তাদের লড়াই অব্যাহত থাকবে। তিনি বলেন, “’৪৭, ’৭১, ’২৪—প্রতিটি অধ্যায়ে দেশের মানুষ রক্ত দিয়েছেন। সেই আত্মত্যাগের প্রতিদান হিসেবে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”


শহীদদের স্মরণ করে তিনি বলেন, দেশের ইতিহাসে যাঁরা আত্মত্যাগ করেছেন তাঁদের অবদান সমানভাবে স্মরণ করতে হবে এবং বিভিন্ন সময়ের অপরাধের বিচার নিশ্চিত করতে হবে।


প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে এবং রেমিট্যান্সের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, বিদেশে অবস্থান করেও দেশের উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আপনাদের আস্থা আমাদের দায়িত্ব বাড়িয়েছে। আমরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাবো।”


জাপানে বসবাসরত বাংলাদেশীদের উদ্দেশ্যে তিনি দেশটির আইন-কানুন মেনে চলা এবং স্থানীয় জনগণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের সংস্কৃতি ও মূল্যবোধ ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।


বিশেষ অতিথি সাইফুল আলম খান মিলন বলেন, প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে অর্থবহ করেছে। তিনি প্রবাসীদের অধিকার রক্ষায় বিরোধীদল হিসেবে কাজ করার আশ্বাস দেন।


ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান বলেন, দেশের সাম্প্রতিক গণআন্দোলন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এই অগ্রযাত্রা সফল করতে দেশে-বিদেশে সকল বাংলাদেশীর সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।


অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সভাপতির সমাপনী বক্তব্যে মাওলানা সাবের আহমদ প্রবাসীদের মধ্যে ঐক্য জোরদার এবং জাপানে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।