সর্বশেষ
১০০ বছর ক্ষমতায় থাকবে বিজেপি : শুভেন্দুপশ্চিম বঙ্গে বিজেপির হিংসার থাবা: ‘মসজিদবাড়ি রোড’ নাম বদলে ‘নেতাজিপল্লি রোড’ ও ‘সিরাজ উদ্যান’-এর নাম পরিবর্তন করে ‘শিবাজি উদ্যান’।ভারতের বিধানসভা নির্বাচনে মুসলিম প্রার্থীদের জয়জয়কার।অনাস্থা ভোটে রোমানিয়ার জোট সরকারের পতন: ঘনীভূত হচ্ছে রাজনৈতিক সংকট।অনলাইন আম ব্যবসায়ীদের জন্য ‘আম কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন বিএনপি নেতাঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে ব্যানার টানানো নিয়ে ছাত্রদল ও হল সংসদের নেতাদের মধ্যে হাতাহাতি২০ বছর পর ফাইনালে আর্সেনালরাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত ২৬ জন নিহত১০০ বছর ক্ষমতায় থাকবে বিজেপি : শুভেন্দুপশ্চিম বঙ্গে বিজেপির হিংসার থাবা: ‘মসজিদবাড়ি রোড’ নাম বদলে ‘নেতাজিপল্লি রোড’ ও ‘সিরাজ উদ্যান’-এর নাম পরিবর্তন করে ‘শিবাজি উদ্যান’।ভারতের বিধানসভা নির্বাচনে মুসলিম প্রার্থীদের জয়জয়কার।অনাস্থা ভোটে রোমানিয়ার জোট সরকারের পতন: ঘনীভূত হচ্ছে রাজনৈতিক সংকট।অনলাইন আম ব্যবসায়ীদের জন্য ‘আম কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন বিএনপি নেতাঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে ব্যানার টানানো নিয়ে ছাত্রদল ও হল সংসদের নেতাদের মধ্যে হাতাহাতি২০ বছর পর ফাইনালে আর্সেনালরাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত ২৬ জন নিহত
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষে অন্তত ১০ জন আহত, ১৪৪ ধারা জারি।

প্রকাশিত: ৪ মে, ২০২৬
রাঙামাটিতে ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষে অন্তত ১০ জন আহত, ১৪৪ ধারা জারি।


রাঙামাটিতে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।



সোমবার (৪ মে) দুপুরে ঘোষিত জেলা কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ে অবস্থান নেন। এ সময় অপরদিকে পৌরসভা প্রাঙ্গণ থেকে নবনির্বাচিত কমিটির সমর্থকরা আনন্দ মিছিল বের করার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষে রূপ নেয়।


একপর্যায়ে নবনির্বাচিত কমিটির সমর্থকরা পদবঞ্চিতদের সরিয়ে বিএনপি কার্যালয়ের নিয়ন্ত্রণ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে।


সংঘর্ষের পর বিএনপি কার্যালয় ও আশপাশ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে।


সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৌরসভা এলাকা থেকে বনরূপা পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে জানিয়েছে প্রশাসন।