সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

প্রতিপক্ষের বসতঘরের স্টিলের দরজা কেটে নিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা।

প্রকাশিত: ৪ মে, ২০২৬
প্রতিপক্ষের বসতঘরের স্টিলের দরজা কেটে নিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা।

পটুয়াখালী শহরে ীএক ব্যক্তির বসতঘরের স্টিলের দরজা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


ভুক্তভোগী ফারুক হাওলাদার শহরের ৫ নম্বর ওয়ার্ডের পিডিআই এলাকার বাসিন্দা। তিনি জানান, আত্মীয়স্বজনের সঙ্গে তার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।


অভিযোগ অনুযায়ী, গত ২ মে ফারুক হাওলাদার বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষের লোকজন বালাই কাটার মেশিন নিয়ে এসে তার ঘরের স্টিলের দরজা কেটে নিয়ে যায়। এ সময় ঘরে থাকা পরিবারের সদস্যদের বেঁধে রাখা হয়েছিল বলেও দাবি করা হয়েছে। এছাড়া ঘরে থাকা জমি বিক্রির পাঁচ লাখ টাকাও লুট করে নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।


এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্বেচ্ছাসেবক দলের পরিবেশবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম লিটন কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে তাকে দরজার সামনে দাঁড়িয়ে মেশিন পরিচালনার নির্দেশ দিতে দেখা যায়। একপর্যায়ে তিনি ঘরের ভেতরে প্রবেশ করেন এবং কিছু সময় পর বেরিয়ে আসেন। পরে তার সঙ্গে থাকা লোকজনকে দরজা কেটে নিয়ে যেতে দেখা যায়।


এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।