সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

রাজধানীর গির্জায় ঢুকে ফাদারের হাত-পা বেঁধে টাকা লুট।

প্রকাশিত: ১ মে, ২০২৬
রাজধানীর গির্জায় ঢুকে ফাদারের হাত-পা বেঁধে টাকা লুট।



রাজধানীর বারিধারার একটি গির্জায় গভীর রাতে ঢুকে পরিচালকের হাত-পা ও মুখ বেঁধে নগদ অর্থ লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে লুট হওয়া টাকার প্রায় পুরোটা উদ্ধার করা হয়েছে।


ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ‘ডি মাজেন্ড গির্জা’য় এ ঘটনা ঘটে। দুষ্কৃতকারীরা সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে প্রথমে কর্মচারীদের কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। এরপর গির্জার পরিচালক ফাদার সুবাস পুলক গোমেজের অফিস কক্ষের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে তাঁকে বেঁধে ফেলে।


সেখান থেকে আড়াই লাখ টাকা, একটি পাসপোর্ট, একটি জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে তারা। পরে আরও একজন সহযোগীর সহায়তায় দেয়াল টপকে ব্যাটারিচালিত রিকশায় করে পালিয়ে যায়।


ঘটনার পর গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত ঢাকা ও লক্ষ্মীপুরের রামগতির চরাঞ্চলে অভিযান চালিয়ে আবুল হোসেন রতন ওরফে হাবু (৩৬), মোহাম্মদ নিজাম ওরফে মিজান (৩৭) এবং আক্তার হোসেন মনা ওরফে মনির (৩৮) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২ লাখ ৪৮ হাজার টাকা, একটি পাসপোর্ট, একটি জাতীয় পরিচয়পত্র এবং গ্রিল কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।


শুক্রবার ভাটারা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের উপকমিশনার এম তানভীর আহমেদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত। এসব খাতে অর্থ জোগাড় করতেই তারা পরিকল্পিতভাবে এই দস্যুতা সংঘটিত করে।