সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

টাঙ্গাইলে তরুণীকে রাতভর ধর্ষণ।

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬
টাঙ্গাইলে তরুণীকে রাতভর ধর্ষণ।

টাঙ্গাইলের ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতনের পর তাকে হাত-পা বেঁধে ধানক্ষেতে ফেলে রাখা হয়। মঙ্গলবার সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। ঘটনাটি এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জিগাতলা গ্রামের ওই তরুণী প্রতিদিনের মতো সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়। পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, বৃষ্টির কারণে সে ঘরেই রয়েছে এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দেন।


মঙ্গলবার সকালে রাউৎবাড়ি এলাকায় এক নারী গাছের ডালপালা কুড়াতে গিয়ে ধানক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় তরুণীকে দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়। উদ্ধারকালে তার মধ্যে আতঙ্কের লক্ষণ দেখা যায় এবং আশপাশের লোকজনকে দেখে ভীত হয়ে পড়ছিলেন তিনি।


পরিবার জানিয়েছে, জন্ম থেকেই ওই তরুণী মানসিক ভারসাম্যহীন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।


এলাকাবাসীর দাবি, তরুণীটি সবার পরিচিত ও স্নেহভাজন ছিল। এমন ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি ভূঞাপুর এলাকায় মাদক বিস্তারের বিষয়েও উদ্বেগ জানিয়েছেন তারা। স্থানীয়দের ধারণা, মাদকসেবীদের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।