সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মহানবী সাঃ কে নিয়ে কটূক্তি, কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার।

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬
মহানবী সাঃ কে নিয়ে কটূক্তি, কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার।

ঢাকার নবাবগঞ্জে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে আমিনুর শাহ নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেফতার করেছে পুলিশ।


মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের মহিষদিয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।


দোহার সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার পর বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।


পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার নিজের ফেসবুক আইডি থেকে কটূক্তিমূলক পোস্ট দেন আমিনুর শাহ। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়ার ঝড় ওঠে এবং বিভিন্ন মহল থেকে তার শাস্তির দাবি জানানো হয়।


পরদিন সোমবার রাত ৯টার দিকে স্থানীয় লোকজন তার বাড়ি ঘেরাও করে। এ সময় তিনি প্রকাশ্যে ক্ষমা চান ও তওবা করেন বলে জানা গেছে। পরে পরিস্থিতি শান্ত হলে জনতা সরে যায়।


মঙ্গলবার সকালে এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে নবাবগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়।


মামলার বাদী হয়েছেন শোল্লা ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য মো. আলাউদ্দিন। পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।