সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে গভীর রাতে তবলা বাজানো শিখতে দীপংকর সেনগুপ্তের রুমে গিয়ে ছাত্রী আটক।

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে গভীর রাতে তবলা বাজানো শিখতে দীপংকর সেনগুপ্তের রুমে গিয়ে ছাত্রী আটক।



ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এ ডরমিটরিতে সংগীত বিভাগের কর্মকর্তা দীপংকর সেনগুপ্ত গভীর রাতে ২০২১-২২ সেশনের এক ছাত্রীর সঙ্গে আটক করা হয়েছে।


রোববার (২৬ এপ্রিল) দিবাগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শিউলিমালা হল সংলগ্ন সন্ধ্যাতারা ডরমিটরিতে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ছাত্রী প্রায়ই তবলা শেখার জন্য ডরমিটরিতে সংশ্লিষ্ট কর্মকর্তার বাসায় যেতেন। ঘটনার রাতে বিষয়টি টের পেয়ে শিক্ষার্থীরা তাদের অবরুদ্ধ করেন।


পরে কর্মকর্তার কক্ষ থেকে বের হতে অস্বীকৃতি জানালে রাত প্রায় ৩টার দিকে প্রক্টর ড. মাহবুবুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত থেকে কক্ষে প্রবেশ করেন।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ছাত্রীটি তবলা শেখার জন্য সেখানে গিয়েছিলেন। পরে উভয়ের কাছ থেকে লিখিত বক্তব্য নেওয়া হয় এবং ছাত্রীকে শিউলিমালা হলে পাঠানো হয়।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বলেন, তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে তদারকি জোরদার এবং শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিং কার্যক্রম চালু করা হবে।



এ ঘটনায় তদন্ত কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর একজন অধ্যাপককে আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে সদস্য সচিব করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলাকালে সংগীত বিভাগের ডেমোনস্ট্রেটর (তবলা) দীপংকর সেনগুপ্তকে সাময়িক বরখাস্ত এবং সংশ্লিষ্ট ছাত্রীর অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।