সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

চট্টগ্রামে নিজ দোকানে হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬
চট্টগ্রামে নিজ দোকানে হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় মো. শাহাদাত (৩০) নামে জামায়াতে ইসলামীর এক কর্মীর মৃত্যু হয়েছে।


সোমবার (২৭ এপ্রিল) ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত শাহাদাত সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত শফি আহমদের ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন।


পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে নিজ চায়ের দোকানে বসে ছিলেন শাহাদাত। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় করে আসা প্রায় ১৫ জনের একটি মুখোশধারী দল দোকানে ঢুকে তার মাথায় হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।


গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।


নিহতের বড় ভাই মোবারক হোসেন দাবি করেন, কয়েক মাস আগে যৌথ বাহিনীর হাতে আটক এক চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর লোকজন শাহাদাতকে সন্দেহ করত। সেই শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।


উপজেলা জামায়াতের আমীর কামাল উদ্দিন শাহাদাতকে দলের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।