সর্বশেষ
শ্যামলী বেবি কেয়ার শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ।সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধারশেখ হাসিনা ফিরলে ‘প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে’: সংসদে রেহানা আক্তার রানুনন্দিনী হত্যা মামলার আসামির গরু নিলামে বিক্রি, আলোচনায় বিএনপি নেতাসিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ভারপ্রাপ্ত দায়িত্বে পিংকি সাহাস্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারতের সঙ্গে সম্পর্কের নয়: সংসদে জিএম সিরাজশাহজালালের মাজারে সিলগালা করা ডেগ খুললেন সারওয়ার আলম, প্রকাশ্যে দানের টাকা গণনা হলো।শাহজালাল মাজারের দানবাক্সে ডিসি সারওয়ার আলমকে খোলা চিঠি, মাজারের কেরানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগশ্যামলী বেবি কেয়ার শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ।সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধারশেখ হাসিনা ফিরলে ‘প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে’: সংসদে রেহানা আক্তার রানুনন্দিনী হত্যা মামলার আসামির গরু নিলামে বিক্রি, আলোচনায় বিএনপি নেতাসিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ভারপ্রাপ্ত দায়িত্বে পিংকি সাহাস্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারতের সঙ্গে সম্পর্কের নয়: সংসদে জিএম সিরাজশাহজালালের মাজারে সিলগালা করা ডেগ খুললেন সারওয়ার আলম, প্রকাশ্যে দানের টাকা গণনা হলো।শাহজালাল মাজারের দানবাক্সে ডিসি সারওয়ার আলমকে খোলা চিঠি, মাজারের কেরানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

এবার দেওয়া হবে এলপিজি কার্ড।

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬
এবার দেওয়া হবে এলপিজি কার্ড।

★‘এলপিজি কার্ড’ কী?


এলপিজি কার্ড হলো সরকারের দেওয়া এমন একটি সুবিধা, যার মাধ্যমে মা-বোনেরা খুব কম দামে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে পারবেন। রান্নার জন্য লাকড়ি বা জ্বালানি জোগাড় করার যে কষ্ট এবং বাড়তি খরচ, তা কমানোর জন্যই মূলত এই কার্ডটি চালু করা হয়েছে।সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী, এ কার্ডের প্রাথমিক লক্ষ্য হলো দেশের নারী সমাজ।


গ্রামের নারী: যারা লাকড়ি বা খড়কুটো দিয়ে রান্না করতে গিয়ে ধোঁয়ার কারণে স্বাস্থ্যঝুঁকিতে থাকেন।


শহরের নারী: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নারী, যাদের জন্য এলপিজি গ্যাসের উচ্চমূল্য বহন করা কঠিন।


★কার্ডে যে সুবিধা থাকতে পারে?


যদিও পূর্ণাঙ্গ নীতিমালা প্রক্রিয়াধীন, তবে প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই কার্ডে যে বিষয়গুলো থাকার সম্ভাবনা রয়েছে, সেগুলো হলো : কার্ডের মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ গ্যাস বা সিলিন্ডার সুবিধা পাওয়া যাবে; বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে গ্যাস ক্রয়ের সুযোগ থাকবে; ডিলার বা নির্দিষ্ট পয়েন্ট থেকে কার্ড প্রদর্শন করে দ্রুত সিলিন্ডার সংগ্রহ বা রিফিল করা যাবে।


★কেন এই উদ্যোগ?


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘মা-বোনদের রান্নাবাড়ির ব্যাপারে খুব কষ্ট হয়। আমরা চাই রান্নাবান্নার জন্য যেন তাদের আর কষ্ট করতে না হয়, সেটি গ্রামের মা-বোনই হোক বা শহরের মা-বোনই হোক।’


প্রধানমন্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ডে প্রতি মাসে আড়াই হাজার টাকা মিলবে, যা দিয়ে একজন নারী সন্তানকে ভালো খাবার খাওয়াতে পারবে। সেই সঙ্গে হাঁস-মুরগি পালন, গরু-ছাগল পালনের মাধ্যমে নিজের রুজি-রোজগারের ব্যবস্থা করতে পারবে।’


প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ফ্যামিলি কার্ডের মতো একইভাবে এলপিজি কার্ড নারীদের দৈনন্দিন জীবনকে আরও আরামদায়ক করবে।