সর্বশেষ
গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েনদুর্যোগের মধ্যে পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধআয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ নিতে ট্রাম্প- নেতানিয়াহু সহ ১৩ জনের হিট লিস্ট প্রকাশ করেছে ইরান।গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েনদুর্যোগের মধ্যে পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধআয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ নিতে ট্রাম্প- নেতানিয়াহু সহ ১৩ জনের হিট লিস্ট প্রকাশ করেছে ইরান।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জাপানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত।

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬
জাপানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত।

জাপানের হোক্কাইডো দ্বীপে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি জানায়, সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে এই কম্পন আঘাত হানে।


সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রায় ৮৩ কিলোমিটার গভীরে। এতে উরাহোরো শহরে জাপানি স্কেলে ‘আপার ৫’ এবং নিইকাপ্পু শহরে ‘লোয়ার ৫’ মাত্রার কম্পন রেকর্ড করা হয়।


তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, কেন্দ্রস্থলটি সাপ্পোরো থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে এবং তুলনামূলক কম জনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির আশঙ্কা কম।


তবে স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করেছে, শক্তিশালী কম্পনের কারণে কিছু এলাকায় ভূমিধস ও পাথরধসের ঝুঁকি তৈরি হয়েছে।


জেএমএ ও ইউএসজিএস জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে জাপানে একাধিক ভূমিকম্পের ধারাবাহিকতার এটি সর্বশেষ ঘটনা। এর আগে গত সপ্তাহে টোকিও-সহ কয়েকশ কিলোমিটার এলাকাজুড়ে কম্পন অনুভূত হয় এবং ইওয়াতে অঞ্চলের একটি বন্দরে প্রায় ৮০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানে।


বিশেষজ্ঞদের মতে, জাপান রিং অব ফায়ার-এ অবস্থিত হওয়ায় এটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ; বছরে গড়ে প্রায় ১,৫০০টি ভূমিকম্প সেখানে ঘটে।