সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

তীব্র লোডশেডিংয়ে বিদ্যুৎ অফিসে বোমা হামলার হুমকি দেওয়ায় যুবক আটক।

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬
তীব্র লোডশেডিংয়ে বিদ্যুৎ অফিসে বোমা হামলার হুমকি দেওয়ায় যুবক আটক।

খুলনার পাইকগাছায় পল্লী বিদ্যুৎ অফিসে বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।


আটক যুবকের নাম দেবজ্যোতি চক্রবর্তী (৩২)। তিনি পাইকগাছা পৌর এলাকার বাসিন্দা।


পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা তিনটার দিকে দেবজ্যোতি মুঠোফোনে পাইকগাছা জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রঞ্জন কুমার সরকারকে ফোন করে গালিগালাজ করেন এবং অফিসে বোমা হামলার হুমকি দেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। রাত ৯টার দিকে পৌর বাজার এলাকা থেকে দেবজ্যোতিকে আটক করা হয়।

পরে রোববার সকালে দেবজ্যোতি ভুল স্বীকার করে ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার অঙ্গীকার করে মুচলেকা দেন। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।


Alo