সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

‘সিলেটি’ ভাষাকে ২য় রাষ্ট্রভাষার দাবি সিলটি পাঞ্চায়িতের।

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬
‘সিলেটি’ ভাষাকে ২য় রাষ্ট্রভাষার দাবি সিলটি পাঞ্চায়িতের।



সিলেট বিভাগের স্বায়ত্তশাসন এবং ‘সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছে রাজনৈতিক সংস্থা সিলটি পাঞ্চায়িত। শনিবার নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ দাবি উত্থাপন করেন।


সংগঠনের সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী লিখিত বক্তব্যে জানান, গত ১৮ এপ্রিল তারা সিলেট বিভাগের স্বায়ত্তশাসন, ‘সিলটি’ ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিতে একটি জনসভা আয়োজনের উদ্যোগ নেন। এ জন্য পুলিশ কমিশনার বরাবর অনুমতির আবেদন করা হয়। তবে পরদিন পুলিশ কমিশনার তাদের প্রথম দুটি দাবি বাদ দিয়ে কর্মসূচি পালনের পরামর্শ দেন। এর প্রতিবাদে সংগঠনটি জনসভা স্থগিত করে।


সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ২০২২ সালের ২১ নভেম্বর যাত্রা শুরুর পর থেকেই তারা সিলেট বিভাগের স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে আসছে। তাদের মতে, সিলেট দেশের মধ্যে একটি ব্যতিক্রমী অঞ্চল, যেখানে বাংলা ভাষার পাশাপাশি নিজস্ব লিপিসহ ‘সিলটি’ ভাষার প্রচলন রয়েছে। এই লিপি ‘সিলটি নাগরী’ নামে পরিচিত এবং এ ভাষা নিয়ে একাডেমিক গবেষণাও হয়েছে বলে তারা উল্লেখ করেন।


সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য, কানাডা ও শ্রীলঙ্কার উদাহরণ তুলে ধরে বলা হয়, এসব দেশে প্রধান ভাষার পাশাপাশি একাধিক সরকারি ভাষা স্বীকৃত। সংগঠনের দাবি অনুযায়ী, প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ ‘সিলটি’ ভাষায় কথা বলেন।


নেতারা আশা প্রকাশ করেন, সরকার তাদের দাবিগুলো বিবেচনায় নেবে। অন্যথায় বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে, যেমন ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘে উত্থাপনের কথাও জানান তারা।


সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক তাজ রীহান জামানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

গঠন