সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

চট্টগ্রামে চাঁদার ভাগ নিয়ে নিজ দলের কর্মীকে রগ কেটে হত্যা করল ছাত্রদল।

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬
চট্টগ্রামে চাঁদার ভাগ নিয়ে নিজ দলের কর্মীকে রগ কেটে হত্যা করল ছাত্রদল।

চট্টগ্রামের মীরসরাইয়ে নিজ দলের অভ্যন্তরীণ বিরোধে হামলার শিকার হয়ে ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৩) মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


নিহত হৃদয় করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং ফটিকছড়ির হেয়াকো বনানী ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। অবৈধভাবে ভারত থেকে আসা গরুভর্তি ট্রাক ছাড়ানো নিয়ে চাঁদা দাবিকে কেন্দ্র করে গত ১৮ এপ্রিল মধ্যরাতে কয়লা বাজার এলাকায় তার ওপর হামলা হয়। তার হাতের রগ কেটে দেওয়া হয় ববং দাঁত উপডে ফেলা হয়। এ সময় তার সঙ্গে থাকা যুবদল কর্মী মো. সবুজকেও গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।


হৃদয়ের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা কয়লা বাজার এলাকায় বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় স্থানীয় বিএনপি নেতা দুলালের বাড়িতে হামলার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ ওঠে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৮ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে কয়লা বাজারে ভারতীয় সীমান্ত দিয়ে আসা গরুভর্তি একটি ট্রাক আটক করেন যুবদলের কিছু কর্মী। ট্রাক ছাড়াতে চাঁদা দাবি করা হলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ঘটনাটি নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে শাহরিয়ার আহমেদ হৃদয় ও আনোয়ার হোসেন গুরুতর আহত হন।


হৃদয়ের বাবা আব্দুল আলিম অভিযোগ করেন, বিএনপির কর্মী সিরাজুল ইসলাম ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তার ছেলেকে হত্যা করেছে। তিনি এই ঘটনার বিচার দাবি করেন।


এদিকে ইউনিয়ন বিএনপির সদস্যসচিব (স্থগিত কমিটি) ইয়াসিন মিজান বলেন, অভিযুক্ত সিরাজুল ইসলামের বর্তমানে কোনো দলীয় পদ নেই। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।


জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক জানান, এ ঘটনায় আগে দায়ের করা মামলাটি হৃদয়ের মৃত্যুর পর হত্যা মামলায় রূপান্তর করা হবে। জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।