সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জুমার নামাজ পড়িয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় ইমামের মৃত্যু।

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬
জুমার নামাজ পড়িয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় ইমামের মৃত্যু।

চট্টগ্রামের মিরসরাইয়ে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ওয়্যারলেস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত মো. আমিরুল ইসলাম ফারুকী (৪৭) উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ এলাকার বাসিন্দা। তিনি রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। পাশাপাশি চিনকি আস্তানা এলাকায় একটি মসজিদে জুমার নামাজ পড়াতেন।


স্থানীয় সূত্র জানায়, জুমার নামাজ শেষে মোটরসাইকেলে করে মিরসরাই উপজেলা সদরে যাচ্ছিলেন আমিরুল ইসলাম। পথে একটি ডাম্প ট্রাক পেছন থেকে তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।


খবর পেয়ে ফায়ার সার্ভিস ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।


নিহতের ছোট ভাই রাশেদুল ইসলাম ফারুকী জানান, বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি তাঁর বড় ভাই নিয়মিত একটি মসজিদে জুমার নামাজ পড়াতেন। নামাজ শেষে ফেরার পথে দ্রুতগতির একটি ডাম্প ট্রাক ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী ও তিন ছেলেসন্তান রেখে গেছেন।