সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বাংলাদেশে পেপ্যাল সার্ভিস চালু নিয়ে আলোচনা, কী সুবিধা আর কী ঝুঁকি

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬
বাংলাদেশে পেপ্যাল সার্ভিস চালু নিয়ে আলোচনা, কী সুবিধা আর কী ঝুঁকি

বাংলাদেশে বহুল আলোচিত আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম পেপ্যাল চালুর সম্ভাবনা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে এ সেবা চালুর উদ্যোগ নেওয়ার কথা জানানো হলে বিষয়টি নিয়ে সাধারণ মানুষ ও প্রযুক্তি খাতে আগ্রহ বাড়ছে।

পেপ্যাল মূলত একটি ডিজিটাল পেমেন্ট সিস্টেম, যার মাধ্যমে নিরাপদে অনলাইনে অর্থ পাঠানো, গ্রহণ করা এবং কেনাকাটার মূল্য পরিশোধ করা যায়। এটি ভার্চুয়াল ওয়ালেট হিসেবে কাজ করে এবং ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ডের সঙ্গে যুক্ত করে ব্যবহার করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, পেপ্যাল চালু হলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন ফ্রিল্যান্সার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। আন্তর্জাতিক ক্লায়েন্টদের কাছ থেকে সহজে অর্থ গ্রহণ, দ্রুত লেনদেন এবং কম খরচে পেমেন্ট পাওয়া সম্ভব হবে। এছাড়া বিদেশ থেকে পণ্য কেনা বা প্রবাসীদের অর্থ পাঠানোও আরও সহজ হবে।

তবে এ সেবা চালুর ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে। নিয়ন্ত্রণ ব্যবস্থা, নিরাপত্তা, প্রতারণা ঝুঁকি এবং মানি লন্ডারিং প্রতিরোধে কার্যকর নীতিমালা নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।