সর্বশেষ
নরসিংদীর রায়পুরার দুর্গম এলাকায় গঠিত হয়েছে অস্ত্র সজ্জিত সন্ত্রাসী বাহিনী।বাংলাদেশে পেপ্যাল সার্ভিস চালু নিয়ে আলোচনা, কী সুবিধা আর কী ঝুঁকিমধ্যপ্রাচ্য সংকটে ইরানের পাশে বাংলাদেশ, জরুরি ঔষধ সামগ্রী হস্তান্তর।ভারতের মানুষ আমেরিকায় আসে শুধু সন্তান জন্ম দিতে: ট্রাম্পপঞ্চগড়ে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ৮ ঘণ্টা পর দুই শিক্ষার্থীকে ফেরত এনেছে বিজিবি।৬৬০পিস ইয়াবা সহ বিএনপি নেতা সোনামিয়া গ্রেফতার।৬০০ পিস ইয়াবা সহো বিএনপি নেতা সোনামিয়া আটক।৭ বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ‍্যালারির নামকরণ।নরসিংদীর রায়পুরার দুর্গম এলাকায় গঠিত হয়েছে অস্ত্র সজ্জিত সন্ত্রাসী বাহিনী।বাংলাদেশে পেপ্যাল সার্ভিস চালু নিয়ে আলোচনা, কী সুবিধা আর কী ঝুঁকিমধ্যপ্রাচ্য সংকটে ইরানের পাশে বাংলাদেশ, জরুরি ঔষধ সামগ্রী হস্তান্তর।ভারতের মানুষ আমেরিকায় আসে শুধু সন্তান জন্ম দিতে: ট্রাম্পপঞ্চগড়ে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ৮ ঘণ্টা পর দুই শিক্ষার্থীকে ফেরত এনেছে বিজিবি।৬৬০পিস ইয়াবা সহ বিএনপি নেতা সোনামিয়া গ্রেফতার।৬০০ পিস ইয়াবা সহো বিএনপি নেতা সোনামিয়া আটক।৭ বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ‍্যালারির নামকরণ।
Live Bangla Logo

জাইমা রহমানের সঙ্গে এআই ছবি পোস্ট করে যুবক গ্রেফতার।

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬
জাইমা রহমানের সঙ্গে এআই ছবি পোস্ট করে যুবক গ্রেফতার।


পঞ্চগড়ের দেবীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানকে জড়িয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে মোঃ শাকিল আহমেদ (২৪) ওরফে ছোট বাবুকে আটক করেছে পুলিশ।


বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শাকিল নগর ভাউলাগঞ্জ এলাকার বাসিন্দা মোঃ বুলবুল ইসলামের ছেলে এবং ঢাকার তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।


স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২১ এপ্রিল) শাকিল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একটি ছবি ও লেখা পোস্ট করেন। পোস্টের ক্যাপশনে বিভিন্ন ধরনের ‘কার্ড’ নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করা হয়, যা পরে স্ক্রিনশট আকারে দ্রুত ছড়িয়ে পড়ে।


এটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে জানানো হলে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফারুকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টটি যাচাই করে সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।