সর্বশেষ
খবরে প্রকাশ, Trump announces Iran ceasefire extension but says blockade remainsদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, EU eyes options as Iran conflict threatens jet fuel shortagesখবরে প্রকাশ, Real Madrid close on Barcelona as Mbappe and Vinicius net against AlavesPeru’s election chief steps down amid frustration over long vote countহজের মাসে কেন ওমরাহ করেছেন নবীজিখবরে প্রকাশ, Germany, Italy block bid to suspend EU-Israel trade agreementসংবাদ সূত্রে জানা গেছে, Trump announces Iran ceasefire extension but says blockade remainsদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, EU eyes options as Iran conflict threatens jet fuel shortagesখবরে প্রকাশ, Trump announces Iran ceasefire extension but says blockade remainsদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, EU eyes options as Iran conflict threatens jet fuel shortagesখবরে প্রকাশ, Real Madrid close on Barcelona as Mbappe and Vinicius net against AlavesPeru’s election chief steps down amid frustration over long vote countহজের মাসে কেন ওমরাহ করেছেন নবীজিখবরে প্রকাশ, Germany, Italy block bid to suspend EU-Israel trade agreementসংবাদ সূত্রে জানা গেছে, Trump announces Iran ceasefire extension but says blockade remainsদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, EU eyes options as Iran conflict threatens jet fuel shortages
Live Bangla Logo

কক্সবাজারের দুর্গম পাহাড়ে ৩ জনকে গলা কেটে হত্যা।

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬
কক্সবাজারের দুর্গম পাহাড়ে ৩ জনকে গলা কেটে হত্যা।




ক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, নিহতরা ডাকাত ও মানবপাচারকারী চক্রের সদস্য।


মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।


নিহতরা হলেন— শীলখালী গ্রামের রুহুল আমিনের ছেলে রবি আলম, নুরুল কবিরের ছেলে মুজিব উল্লাহ এবং নুরুল ইসলামের ছেলে নুরুল বশর।


টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, পাহাড় থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।


তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অপহরণ ও মানবপাচার সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি এখনও তদন্তাধীন।


স্থানীয়দের বরাতে ওসি আরও জানান, নিহতদের বিরুদ্ধে অপহরণ ও মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।


বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, পাহাড়ি এলাকা থেকে উদ্ধার হওয়া মরদেহগুলোর শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও মাথায় জখমের চিহ্ন পাওয়া গেছে।