সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সুবর্ণা ঠাকুরকে বিএনপির মনোনয়ন: “ইউ হ‍্যাভ টু বুঝতে হবে, সবার আগে ইন্ডিয়া”।

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬
সুবর্ণা ঠাকুরকে বিএনপির মনোনয়ন: “ইউ হ‍্যাভ টু বুঝতে হবে, সবার আগে ইন্ডিয়া”।



ঢাকা, সোমবার (২০ এপ্রিল): সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়া আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুরকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন এক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য।


পোস্টে তিনি দাবি করেন, সুবর্ণা ঠাকুর ভারতের বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের আত্মীয় এবং উভয়েই ওড়াকান্দির ঠাকুর পরিবারের সদস্য। তিনি উল্লেখ করেন, মতুয়া সম্প্রদায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভোটব্যাংক হিসেবে বিবেচিত হয়।


পিনাকি ভট্টাচার্য আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় মতুয়া সম্প্রদায়ের মন্দিরে পূজা দেওয়ার ঘটনাও এই সম্প্রদায়ের গুরুত্বকে তুলে ধরে। তার মতে, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক প্রভাব রয়েছে।


পোস্টে তিনি প্রশ্ন তোলেন, সুবর্ণা ঠাকুর আওয়ামী লীগের নেত্রী কি না, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো তিনি ভারতের রাজনীতিতে, বিশেষ করে মোদির জন্য কতটা তাৎপর্যপূর্ণ।


এছাড়া, পশ্চিমবঙ্গের নির্বাচনকে সামনে রেখে সুবর্ণা ঠাকুরকে সংরক্ষিত আসনের মনোনয়ন দেওয়াকে তিনি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন। তার দাবি, এ ধরনের সিদ্ধান্ত বিজেপির জন্য সুবিধাজনক হতে পারে।


শেষে তিনি লিখেছেন “ইউ হ‍্যাভ টু বুঝতে হবে, সবার আগে ইন্ডিয়া”।