সর্বশেষ
নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, What to know about the next round of US-Iran talks in Pakistanনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, How is the war on Iran affecting the Russia-Ukraine conflict?সূত্রের খবর অনুযায়ী, Fears over Ethiopia peace deal as TPLF restores Tigray governmentTim Cook to step down as Apple CEOসূত্রের খবর অনুযায়ী, Outcry grows over Israeli soldier smashing Jesus statue in Lebanonখবরে প্রকাশ, D4vd charged with murder of 14-year-old Celeste Rivas Hernandezযেভাবে সম্পন্ন করবেন পবিত্র তাওয়াফতেহরানে খুলে দেওয়া হলো প্রধান দুটি বিমানবন্দরনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, What to know about the next round of US-Iran talks in Pakistanনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, How is the war on Iran affecting the Russia-Ukraine conflict?সূত্রের খবর অনুযায়ী, Fears over Ethiopia peace deal as TPLF restores Tigray governmentTim Cook to step down as Apple CEOসূত্রের খবর অনুযায়ী, Outcry grows over Israeli soldier smashing Jesus statue in Lebanonখবরে প্রকাশ, D4vd charged with murder of 14-year-old Celeste Rivas Hernandezযেভাবে সম্পন্ন করবেন পবিত্র তাওয়াফতেহরানে খুলে দেওয়া হলো প্রধান দুটি বিমানবন্দর
Live Bangla Logo

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মহাপরিচালক পদে নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেওয়ার পরদিনই ওএসডি।

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মহাপরিচালক পদে নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেওয়ার পরদিনই ওএসডি।



মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ ঘিরে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার পরদিনই সংস্থাটির পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন) প্রফেসর কাজী মো. আবু কাইয়ুমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।


রোববার (১৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন উপসচিব তানিয়া ফেরদৌস।


এর আগে শনিবার (১৮ এপ্রিল) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে কাজী মো. আবু কাইয়ুম অভিযোগ করেন, মাউশির ডিজি পদে নিয়োগে জ্যেষ্ঠতার নিয়ম মানা হয়নি। তিনি দাবি করেন, ১৪ ব্যাচের কর্মকর্তাদের উপেক্ষা করে ১৬ ব্যাচের এক কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।


পোস্টে তিনি আরও উল্লেখ করেন, তার চেয়ে দুই ব্যাচ জুনিয়র একজন কর্মকর্তাকে ডিজি (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তিনি ইঙ্গিত দেন, প্রস্তাবিত নিয়োগ ফাইল প্রধানমন্ত্রী অনুমোদন না করায় বিকল্পভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।


ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।