সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ইসরায়েলের সঙ্গে ইইউ চুক্তি বাতিলের প্রস্তাব দেবে স্পেন

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬
ইসরায়েলের সঙ্গে ইইউ চুক্তি বাতিলের প্রস্তাব দেবে স্পেন



আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অ্যাসোসিয়েশন চুক্তি বাতিলের আহ্বান জানাতে যাচ্ছে স্পেন।


দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, মঙ্গলবার সরকার আনুষ্ঠানিকভাবে ইইউ’র কাছে একটি প্রস্তাব দেবে, যাতে ইসরায়েলের সঙ্গে বিদ্যমান অংশীদারত্ব চুক্তি বাতিল করা হয়। এক রাজনৈতিক সমাবেশে তিনি বলেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং এ অবস্থায় তাদের সঙ্গে অংশীদারত্ব বজায় রাখা যায় না।


তিনি আরও বলেন, “যে দেশ আন্তর্জাতিক আইন মানে না, তার সঙ্গে এ ধরনের সম্পর্ক রাখা সম্ভব নয়।”


এর আগে স্পেন ও আয়ারল্যান্ডসহ কয়েকটি দেশ ইউরোপীয় কমিশন-এর কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আলোচনার আহ্বান জানায়।


২০০০ সালের জুনে স্বাক্ষরিত এই চুক্তিতে মানবাধিকার সম্মান করার শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। ২০২৪ সালে গাজাতে ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে স্পেন ও আয়ারল্যান্ড প্রথমবারের মতো চুক্তিটি পুনর্মূল্যায়নের দাবি তোলে। একই সঙ্গে লেবাননে ইসরায়েলি হামলারও সমালোচনা করেন স্পেনের প্রধানমন্ত্রী।


২০২৪ সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর থেকে ইসরায়েলের সঙ্গে স্পেনের কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


সূত্র: আল জাজিরা