সর্বশেষ
বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে মসজিদে তালা ঝুলিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসন।সিলেটে শিগগিরই ২৫০ শয্যার একটি হাসপাতাল চালু করা হবে: বানিজ্য মন্ত্রীবিএনপির সংরক্ষিত এমপি হলেন আওয়ামী লীগের সুবর্ণা ঠাকুর।ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার উদ্যোগে দুই দিনব্যাপী “সাথী শিক্ষাশিবির—২০২৬” অনুষ্ঠিতমেহেরপুরে বিএনপি নেতা মুকুল হোসেনকে গুলি করেছে দুর্বৃত্তরা।ইসরায়েলের সঙ্গে ইইউ চুক্তি বাতিলের প্রস্তাব দেবে স্পেনসিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ: জ্বালানি ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: মিয়া গোলাম পরওয়ারপরিবারতন্ত্র বন্ধে জামায়াত আমিরের সেক্রিফাইস স্মরনীয় হয়ে থাকবে: আলী হাসান ওসামা।বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে মসজিদে তালা ঝুলিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসন।সিলেটে শিগগিরই ২৫০ শয্যার একটি হাসপাতাল চালু করা হবে: বানিজ্য মন্ত্রীবিএনপির সংরক্ষিত এমপি হলেন আওয়ামী লীগের সুবর্ণা ঠাকুর।ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার উদ্যোগে দুই দিনব্যাপী “সাথী শিক্ষাশিবির—২০২৬” অনুষ্ঠিতমেহেরপুরে বিএনপি নেতা মুকুল হোসেনকে গুলি করেছে দুর্বৃত্তরা।ইসরায়েলের সঙ্গে ইইউ চুক্তি বাতিলের প্রস্তাব দেবে স্পেনসিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ: জ্বালানি ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: মিয়া গোলাম পরওয়ারপরিবারতন্ত্র বন্ধে জামায়াত আমিরের সেক্রিফাইস স্মরনীয় হয়ে থাকবে: আলী হাসান ওসামা।
Live Bangla Logo

সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ: জ্বালানি ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: মিয়া গোলাম পরওয়ার

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ: জ্বালানি ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: মিয়া গোলাম পরওয়ার

সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ: জ্বালানি ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: মিয়া গোলাম পরওয়ার


সিলেটে জামায়াতে ইসলামীর মহানগর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার জ্বালানি খাতে ‘নৈরাজ্য’ এবং বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলেছেন।


শনিবার রাতে নগরীর বন্দরবাজারস্থ মহানগর কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে জামায়াতের ওপর ‘সীমাহীন জুলুম-নিপীড়ন’ চালানো হয়েছে। দলের শীর্ষ নেতাদের ফাঁসি ও কারাগারে নির্যাতনের মাধ্যমে শহীদ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এসব প্রতিকূলতা সত্ত্বেও দলটি জনগণের পাশে ছিল উল্লেখ করে তিনি বলেন, গত নির্বাচনে জনগণ জামায়াতকে সমর্থন দিলেও তা ‘ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ছিনিয়ে নেওয়া হয়েছে’।


বর্তমান সরকারকে লক্ষ্য করে তিনি বলেন, ক্ষমতায় আসার দুই মাসেও দেশে স্থিতিশীলতা ফেরানো যায়নি। জ্বালানি খাতে চরম বিশৃঙ্খলা চলছে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। ব্যাংক খাতে ‘লুটেরাদের পুনর্বাসন’ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।


জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে মিয়া গোলাম পরওয়ার বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগে দেশ ‘ফ্যাসিবাদমুক্ত’ হলেও প্রত্যাশিত পরিবর্তন আসেনি। পরবর্তী সংসদ নির্বাচনও বিতর্কমুক্ত হয়নি বলে মন্তব্য করেন তিনি। বিএনপি ক্ষমতায় গিয়ে গণভোটের রায় উপেক্ষা করেছে এবং ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে ক্ষমতায় এসেছে বলেও অভিযোগ তোলেন তিনি।


তিনি আরও বলেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জনগণকে উদ্বুদ্ধ করতে হবে এবং সামাজিক কর্মকাণ্ডে দলের তৎপরতা বাড়াতে হবে। সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি দূর করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি।


সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।


এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীনসহ দলীয় নেতারা।