সর্বশেষ
বিএনপির সংরক্ষিত এমপি হলেন আওয়ামী লীগের সুবর্ণা ঠাকুর।ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার উদ্যোগে দুই দিনব্যাপী “সাথী শিক্ষাশিবির—২০২৬” অনুষ্ঠিতমেহেরপুরে বিএনপি নেতা মুকুল হোসেনকে গুলি করেছে দুর্বৃত্তরা।ইসরায়েলের সঙ্গে ইইউ চুক্তি বাতিলের প্রস্তাব দেবে স্পেনসিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ: জ্বালানি ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: মিয়া গোলাম পরওয়ারপরিবারতন্ত্র বন্ধে জামায়াত আমিরের সেক্রিফাইস স্মরনীয় হয়ে থাকবে: আলী হাসান ওসামা।যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফা শান্তি আলোচনা নাকচ করেছে ইরান।আওয়ামিলীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান।বিএনপির সংরক্ষিত এমপি হলেন আওয়ামী লীগের সুবর্ণা ঠাকুর।ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার উদ্যোগে দুই দিনব্যাপী “সাথী শিক্ষাশিবির—২০২৬” অনুষ্ঠিতমেহেরপুরে বিএনপি নেতা মুকুল হোসেনকে গুলি করেছে দুর্বৃত্তরা।ইসরায়েলের সঙ্গে ইইউ চুক্তি বাতিলের প্রস্তাব দেবে স্পেনসিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ: জ্বালানি ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: মিয়া গোলাম পরওয়ারপরিবারতন্ত্র বন্ধে জামায়াত আমিরের সেক্রিফাইস স্মরনীয় হয়ে থাকবে: আলী হাসান ওসামা।যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফা শান্তি আলোচনা নাকচ করেছে ইরান।আওয়ামিলীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান।
Live Bangla Logo

যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফা শান্তি আলোচনা নাকচ করেছে ইরান।

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফা শান্তি আলোচনা নাকচ করেছে ইরান।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত দ্বিতীয় দফা শান্তি আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি সরাসরি নাকচ করেছে ইরান। দেশটির দাবি, এ বিষয়ে ওয়াশিংটনের দেওয়া তথ্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।


রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের ‘মাত্রাতিরিক্ত দাবি, অবাস্তব প্রত্যাশা, অবস্থানে ঘন ঘন পরিবর্তন এবং স্ববিরোধী আচরণ’ আলোচনার অগ্রগতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।


তেহরান আরও অভিযোগ করেছে, চলমান নৌ অবরোধ বর্তমান যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। একই সঙ্গে ইসলামাবাদে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হওয়ার যে খবর প্রকাশিত হয়েছে, সেটিকেও ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করা হয়েছে।


ইরানের মতে, এসব বক্তব্য যুক্তরাষ্ট্র-এর ‘মিডিয়া কৌশল’, যার উদ্দেশ্য দেশটির ওপর চাপ সৃষ্টি করা।


এর আগে রোববার (১৯ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে ইরানের সঙ্গে আলোচনার জন্য ইসলামাবাদে একটি মার্কিন প্রতিনিধি দল পাঠানো হচ্ছে। তিনি জানান, সোমবার সন্ধ্যার মধ্যে প্রতিনিধিরা সেখানে পৌঁছাবেন।


উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা।


নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে প্রথমে ট্রাম্প জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনায় অংশ নেবেন না। তবে পরে হোয়াইট হাউসের অবস্থান পরিবর্তন হয়।


নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি-কে জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আলোচনায় অংশ নিতে পারেন। এর আগে ১১ ও ১২ এপ্রিল অনুষ্ঠিত বৈঠকেও তারা উপস্থিত ছিলেন।


সূত্র: আল জাজিরা