সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সিরাজগঞ্জে থানায় হামলা ও ভাঙ্গচুর ছাত্রদলের।

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬
সিরাজগঞ্জে থানায় হামলা ও ভাঙ্গচুর ছাত্রদলের।

সিরাজগঞ্জের শাহজাদপুরে থানায় ঢুকে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি এবং এক পুলিশ সদস্যের মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি শনিবার (১৮ এপ্রিল) শাহজাদপুর থানার সামনে ঘটে। এ নিয়ে পুলিশের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে, যদিও অভিযুক্ত পক্ষ পুলিশের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ তুলেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল কেনাবেচা সংক্রান্ত একটি বিরোধের জেরে এক ভুক্তভোগী থানায় অভিযোগ করেন। বিষয়টি মীমাংসার জন্য শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ থানায় গেলে কর্তব্যরত এক উপ-পরিদর্শক (এসআই) তাকে জিজ্ঞাসা করেন, তিনি ঘটনার সঙ্গে জড়িত কি না। এতে ক্ষুব্ধ হয়ে সাব্বির পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবং পরে সেখান থেকে বেরিয়ে যান।


এরপর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাফায়েত আদিবসহ দলবল নিয়ে আবার থানায় প্রবেশ করেন তারা। এ সময় এক পুলিশ সদস্য ভিডিও ধারণ করলে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয় বলে অভিযোগ।


যোগাযোগ করা হলে সাব্বির আহমেদ সাংবাদিক পরিচয় পেয়ে কথা বলতে অপারগতা জানান। তবে সাধারণ সম্পাদক আদিব দাবি করেন, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা টাকা দাবি করেছিলেন, যা দিতে অস্বীকৃতি জানানোয় উত্তেজনা তৈরি হয়। তার ভাষ্য অনুযায়ী, কোনো মারামারি হয়নি, বরং বিষয়টি ওসির কাছে বিচার চাওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, বিনা কারণে সাব্বিরকে চড় দেওয়া হয়েছে।


এদিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন জুয়েল বলেন, ঘটনাটি সংগঠনের অনুমোদন ছাড়াই ঘটেছে এবং ব্যক্তিগত দায় সংগঠন নেবে না। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মোটরসাইকেলের প্রকৃত মালিকের কোনো উপস্থিতি ছিল না। অভিযুক্তরা দলবল নিয়ে থানায় এসে পুলিশের ওপর চড়াও হন এবং এক পর্যায়ে এক কনস্টেবলের মোবাইল ফোন ভেঙে ফেলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।