সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

গাজীপুরের সেই ইমামের অপহৃত মেয়ে উদ্ধার, প্রেম ও কোর্ট ম‍্যারেজের গুঞ্জন।

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬
গাজীপুরের সেই ইমামের অপহৃত মেয়ে উদ্ধার, প্রেম ও কোর্ট ম‍্যারেজের গুঞ্জন।

গাজীপুরের শ্রীপুরে অপহরণের অভিযোগে এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার এমসি বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।


মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল সকালে মাদ্রাসায় যাওয়ার পথে মাওনা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে ১৬ বছর বয়সী ওই শিক্ষার্থীকে আবিদ (২১) ও তার সহযোগীরা অপহরণ করে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে আবিদ তাকে উত্ত্যক্ত করে আসছিল এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব ও অপহরণের হুমকি দিত।


ভুক্তভোগীর পরিবারের দাবি, ঘটনার দিনই প্রথম দফায় মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে আনা হয়। তবে পরে বেলা ১১টার দিকে সালিশ বৈঠকের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় আবিদ ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়, পরিবারের সদস্যদের জিম্মি করে এবং শিক্ষার্থীকে আবারও জোরপূর্বক তুলে নিয়ে যায়। হামলার সময় মারধর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়েছে।


অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী দাবি করেন, ঘটনাটি মূলত প্রেমঘটিত এবং দুই পরিবারের বিরোধের কারণে জটিলতা তৈরি হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, আইনি জটিলতা এড়াতে মেয়েটি নিজেই পুলিশের কাছে যায়।


এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা জানান, শনিবার সকালে অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে এবং পরে তাকে আদালতে পাঠানো হয়। প্রধান অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।