পবিত্র হজের ১ম ফ্লাইট আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

পবিত্র হজের ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন তারেক রহমান।
উদ্বোধনী ফ্লাইটটি রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে ঢাকার এই বিমানবন্দর থেকেকিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্দেশ্যে যাত্রা করবে।
শনিবার (১৮ এপ্রিল) মোট ১৪টি হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্ পরিচালনা করবে ৬টি, Saudia ৪টি এবং Flynas পরিচালনা করবে ৪টি ফ্লাইট।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।সৌদি আরব-এর সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, মোট হজযাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি ৫০ শতাংশের মধ্যে সাউদিয়া পরিবহন করবে ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ যাত্রী।
আগামী ২১ মে পর্যন্ত প্রি-হজ ফ্লাইট চলবে। মোট ২০৭টি প্রি-হজ ফ্লাইটের মধ্যে বিমান পরিচালনা করবে ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে। মে
স