সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ২০২৯ সালের মধ্যে চার লেনে উন্নীত হবে।

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ২০২৯ সালের মধ্যে চার লেনে উন্নীত হবে।

জাতীয় সংসদে উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবের জবাবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ২০২৯ সালের মধ্যে চার লেনে উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।


বৃহস্পতিবার সংসদে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবের জবাবে তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক। ইতোমধ্যে এটিকে চার লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।


মন্ত্রী জানান, “হাইওয়ে ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (পেজ-১)” এর আওতায় ২৬ দশমিক ২১ কিলোমিটার অংশ চার লেনে উন্নীতকরণের জন্য ডিপিপি অনুমোদন পেয়েছে। ২০২৯ সালের মধ্যে এ অংশের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই প্রকল্পের আওতায় প্রায় ২ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ একটি ছয় লেনের ফ্লাইওভার নির্মাণ করা হবে।


অবশিষ্ট প্রায় ৪৮ কিলোমিটার অংশের জন্য সম্ভাব্যতা সমীক্ষা চলমান রয়েছে। এ বিষয়ে জাইকার সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত ডিপিপি অনুমোদনের আশা প্রকাশ করেন মন্ত্রী।


তিনি আরও বলেন, মহাসড়কটি দুর্ঘটনাপ্রবণ হওয়ায় ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ এসব পদক্ষেপ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে।


প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে শাহজাহান চৌধুরী মহাসড়কটিকে জরুরি ভিত্তিতে ছয় লেনে উন্নীত করার দাবি জানান। তিনি বলেন, চারদলীয় জোট সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ সড়ককে এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযুক্ত করার উদ্যোগ নিয়েছিলেন।


তিনি সড়কটির কৌশলগত গুরুত্ব তুলে ধরে বলেন, সমুদ্রবন্দর ব্যবহার, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং সীমান্তবর্তী এলাকার সঙ্গে সরাসরি যোগাযোগ নিশ্চিত করতে এর উন্নয়ন অত্যন্ত জরুরি।


সংসদে আলোচনায় অংশ নেওয়া অন্যান্য সদস্যরাও মহাসড়কটির দ্রুত উন্নয়ন এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার ওপর জোর দেন।