সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

রাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬
রাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।

রাজবাড়ীর পাংশায় নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ ঘটনায় এ পর্যন্ত মোট তিনজনকে আটক করা হয়েছে।


গত মঙ্গলবার (১৪ এপ্রিল) কুষ্টিয়া জেলা থেকে তথ্য-প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করা হয় বলে বুধবার (১৫ এপ্রিল) নিশ্চিত করেছেন ফরিদপুর র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন।


গ্রেফতারদের মধ্যে রয়েছেন পাংশা উপজেলার কুলাটিয়া গ্রামের হাসিবুর রহমান অন্তর (৪০) এবং পারনারায়ণপুর গ্রামের মো. বরকত মুন্সী (৩৪)। তারা দুজনই মামলার এজাহারভুক্ত আসামি।


মামলার অভিযোগ অনুযায়ী, গত ৩০ মার্চ বিকালে পাংশা মৈশালা বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ এক নারীকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান আসামিরা। পরে তাকে নির্যাতনের পর কুষ্টিয়া সদর থানা এলাকার একটি নির্জন স্থানে ফেলে রেখে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই পাংশা মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।


ঘটনার পরপরই মামলার এক আসামিকে পুলিশ গ্রেফতার করে। পরবর্তীতে বাকি দুই আসামি আত্মগোপনে চলে যান। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে কুষ্টিয়া থেকে গ্রেফতার করে র‌্যাব-১০।


গ্রেফতারকৃতদের পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।