সর্বশেষ
এবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।Can Japan’s arms industry gain from Trump trust loss?LIVE: Bayern Munich vs Real Madrid – Champions League quarterfinalএবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।Can Japan’s arms industry gain from Trump trust loss?LIVE: Bayern Munich vs Real Madrid – Champions League quarterfinal
Live Bangla Logo

নোয়াখালীতে ২২০০ লিটার ডিজেল লুটের অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে।

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬
নোয়াখালীতে ২২০০ লিটার ডিজেল লুটের অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে।




নোয়াখালীর সদর উপজেলায় ২২০০ লিটার ডিজেল লুটের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। লুট হওয়া জ্বালানির বাজারমূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা বলে জানা গেছে।


মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


অভিযুক্ত ব্যক্তি মো. নিজাম উদ্দিন চৌধুরী। তিনি একই এলাকার বাসিন্দা।


ট্রলার মালিক মো. সিরাজ মাঝির অভিযোগ অনুযায়ী, মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞার কারণে তিনি তার পাঁচটি ট্রলার লক্ষ্মীপুরের রামগতিতে স্থানান্তর করছিলেন। এ সময় ট্রলারগুলোর জন্য চট্টগ্রামের একটি ডিপো থেকে ২২০০ লিটার ডিজেল সংগ্রহ করা হয়।


মঙ্গলবার গভীর রাতে তেলবাহী পিকআপটি চৌধুরী বাজার এলাকায় পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা সেটি আটক করে। পরে অস্ত্রের মুখে চালককে জিম্মি করে তেল লুট করা হয় বলে অভিযোগ করা হয়। পরদিন সকালে পরিত্যক্ত অবস্থায় পিকআপটি উদ্ধার করা হয়।


ভুক্তভোগীর দাবি, পরে বিষয়টি ধামাচাপা দিতে ১ লাখ টাকা দাবি করা হয় এবং টাকা দিলে তেল ফেরত দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি চালকের কাছ থেকে নগদ টাকা ও একটি মেশিনের কুলার ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।


অভিযোগ অস্বীকার করে মো. নিজাম উদ্দিন চৌধুরী বলেন, প্রকৃত ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।


সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। ভুক্তভোগী নিজে তেল উদ্ধারের চেষ্টা করবেন, ব্যর্থ হলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।