সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ইরানের বন্দর নিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কবার্তা

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬
ইরানের বন্দর নিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কবার্তা

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবরোধের পরিকল্পনা আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে রাশিয়া সতর্ক করেছে। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপের ফলে বিশেষ করে জ্বালানি সরবরাহে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে যা বৈশ্বিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

রুশ প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বন্দর অবরোধ সংক্রান্ত পরিকল্পনার বিস্তারিত এখনো পরিষ্কার নয়। তবে এতে ইরান-সংযুক্ত জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ বা হরমুজ প্রণালীর আশেপাশে ব্যাপক অবরোধের সম্ভাবনা রয়েছে।

রাশিয়া আরও জানিয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণের প্রস্তাব এখনও কার্যকর রয়েছে, যদিও এ বিষয়ে মস্কো এখনো কোনো আনুষ্ঠানিক অনুরোধ পায়নি। একই সঙ্গে তারা সকল পক্ষকে অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধি করতে পারে এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

এর আগে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়, যা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এর পর যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগামী জাহাজ চলাচলে অবরোধ আরোপের ঘোষণা দেয়।

ইরান এ সংক্রান্ত পদক্ষেপকে সরাসরি হুমকি হিসেবে দেখে সতর্ক করেছে, তাদের বন্দর লক্ষ্য করে কোনো আক্রমণ বা অবরোধ হলে উপসাগরীয় অঞ্চল এবং ওমান সাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না। এই উত্তেজনা বাড়লে তা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।