সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

কুড়িগ্রামে গরু জবাই নিষিদ্ধ করাকে কেন্দ্র করে উত্তেজনা, সমাধানে এক সপ্তাহ সময় চাইলেন এমপি

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬
কুড়িগ্রামে গরু জবাই  নিষিদ্ধ করাকে কেন্দ্র করে উত্তেজনা, সমাধানে এক সপ্তাহ সময় চাইলেন এমপি



কুড়িগ্রামের একটি গ্রামে গরু জবাইকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট আসনের সংসদ সদস্য ও স্থানীয় প্রভাবশালীরা হস্তক্ষেপ করেছেন বলে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, ঐএলাকায় গরু জবাই নিষিদ্ধ করা হয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি কিছু ধর্মপ্রাণ মুসল্লি প্রতিবাদস্বরূপ ডাকনিরপাড় বাজারে গরু জবাই করতে গেলে উত্তেজনা তৈরি হয়। এ সময় সংসদ সদস্য ও তার সমর্থকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।


এ সময় তাৎক্ষণিক কোনো সংঘর্ষ এড়াতে বিষয়টি সমাধানের জন্য এক সপ্তাহ সময় চাওয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে।


তবে ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে ধর্মীয় অধিকারের প্রশ্ন হিসেবে দেখছেন, আবার অনেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।


এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয়ভাবে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে।


উল্লেখ্য, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে।