সর্বশেষ
নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Pope Leo visits Cameroon with message of peace amid attacks from Trumpসংবাদ সূত্রে জানা গেছে, Pakistan army chief in Tehran to advance next round of US-Iran talksনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Could the US oil blockade snuff out the Cuban cigar?নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Israel appoints first ambassador to SomalilandCould the EU’s alliance with Israel soon change?নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, US jury finds Ticketmaster and Live Nation had anticompetitive monopolyঅবিশ্বাস্য ম্যাচে রিয়ালকে হারিয়ে সেমিফাইনালে বায়ার্নধুঁকতে ধুঁকতে সেমিফাইনালে আর্সেনালনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Pope Leo visits Cameroon with message of peace amid attacks from Trumpসংবাদ সূত্রে জানা গেছে, Pakistan army chief in Tehran to advance next round of US-Iran talksনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Could the US oil blockade snuff out the Cuban cigar?নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Israel appoints first ambassador to SomalilandCould the EU’s alliance with Israel soon change?নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, US jury finds Ticketmaster and Live Nation had anticompetitive monopolyঅবিশ্বাস্য ম্যাচে রিয়ালকে হারিয়ে সেমিফাইনালে বায়ার্নধুঁকতে ধুঁকতে সেমিফাইনালে আর্সেনাল
Live Bangla Logo

তেল নেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল কর্মীদের সংঘর্ষে ৩ জন আহত।

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬
তেল নেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল কর্মীদের সংঘর্ষে ৩ জন আহত।

যশোরের চৌগাছা উপজেলায় জ্বালানি তেল নেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।


সোমবার (১৩ এপ্রিল) বেলা একটার দিকে চৌগাছা পৌরসভার আর এস ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।


সংঘর্ষে আহতরা হলেন— শামীম হোসেন (২৭), কাজল (৩৮) ও টনি (৩৩)।


প্রত্যক্ষদর্শীরা জানান, তেল নেওয়ার সিরিয়াল দেওয়া নিয়ে চৌগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রিয়াদ হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য বাবুর মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা দ্রুত দুই পক্ষের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।


ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।