সর্বশেষ
নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Pope Leo visits Cameroon with message of peace amid attacks from Trumpসংবাদ সূত্রে জানা গেছে, Pakistan army chief in Tehran to advance next round of US-Iran talksনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Could the US oil blockade snuff out the Cuban cigar?নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Israel appoints first ambassador to SomalilandCould the EU’s alliance with Israel soon change?নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, US jury finds Ticketmaster and Live Nation had anticompetitive monopolyঅবিশ্বাস্য ম্যাচে রিয়ালকে হারিয়ে সেমিফাইনালে বায়ার্নধুঁকতে ধুঁকতে সেমিফাইনালে আর্সেনালনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Pope Leo visits Cameroon with message of peace amid attacks from Trumpসংবাদ সূত্রে জানা গেছে, Pakistan army chief in Tehran to advance next round of US-Iran talksনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Could the US oil blockade snuff out the Cuban cigar?নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Israel appoints first ambassador to SomalilandCould the EU’s alliance with Israel soon change?নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, US jury finds Ticketmaster and Live Nation had anticompetitive monopolyঅবিশ্বাস্য ম্যাচে রিয়ালকে হারিয়ে সেমিফাইনালে বায়ার্নধুঁকতে ধুঁকতে সেমিফাইনালে আর্সেনাল
Live Bangla Logo

চাঁদা না দেওয়ায় এক বৃদ্ধকে পিটিয়ে ও সেতু থেকে খালে ফেলে হত্যা: যুবদল নেতা কারাগারে।

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬
চাঁদা না দেওয়ায় এক বৃদ্ধকে পিটিয়ে ও সেতু থেকে খালে ফেলে হত্যা: যুবদল নেতা কারাগারে।

নোয়াখালীর সদর উপজেলায় চাঁদা না দেওয়ায় এক বৃদ্ধকে পিটিয়ে ও সেতু থেকে খালে ফেলে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. লিটন চৌধুরীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।


রোববার (১২ এপ্রিল) তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে শনিবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে তাকে আটক করা হয়। লিটন চৌধুরী নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাসিন্দা এবং ইউনিয়ন যুবদলের সদ্য বহিষ্কৃত সদস্য সচিব।


মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল সকাল ১১টার দিকে নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ মধ্য বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. আবদুল হাই (৭৫) নিজের জমিতে নির্মাণকাজ শুরু করলে লিটন চৌধুরীর নেতৃত্বে ৮-১০ জনের একটি দল তার কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা তার ওপর এবং তার দুই ছেলের ওপর হামলা চালায়।


একপর্যায়ে হামলাকারীরা আবদুল হাইকে মারধর করে একটি সেতু থেকে খালে ফেলে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ এপ্রিল সকালে তার মৃত্যু হয়।


এ ঘটনায় নিহতের ছেলে মো. সুমন বাদী হয়ে লিটন চৌধুরীসহ ছয়জনকে আসামি করে সুধারাম মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর লিটন পালিয়ে গেলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তাকে রায়পুর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।


এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শনিবার সকালে কেন্দ্রীয় যুবদল লিটন চৌধুরীকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।


সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।