দশ লাখ টাকা চাঁদা না দিলে ফ্যাক্টরি ও মাদ্রাসা বন্ধ করে দেওয়ার হুমকি: সেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার।

দশ লাখ টাকা চাঁদা না দিলে ফ্যাক্টরি ও মাদ্রাসা বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা মীর মোজাম্মেল হোসেন মনন-কে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত মনন ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন।
রোববার (১২ এপ্রিল) বিকেলে স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।