সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের বাবা-মা।

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬
ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের বাবা-মা।

কুষ্টিয়া শহরে প্রকাশ্যে দিবালোকে সানি শেখ সাগর নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের বাবা-মা।


রোববার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় শহরের হোটেল তাজের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে নিহতের বাবা আব্দুর রাজ্জাক ও মা মুসলিমা খাতুন ছেলে হত্যার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।


তাদের অভিযোগ, বাড়ির সামনে মাদকসেবীদের আড্ডার প্রতিবাদ করায় গত ৮ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে শহরের চোরহাস কোল্ড স্টোরেজ গলিতে সানি শেখ সাগরকে কুপিয়ে হত্যা করা হয়।


এ ঘটনায় প্রবাল, শান্ত, হৃদয়, বিজয় ও ইমনসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮-৯ জনকে আসামি করে ১০ মার্চ কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা।


সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক বলেন, প্রকাশ্যে তার ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং ঘটনাস্থলের ভিডিওতেও তা স্পষ্ট। কিন্তু মামলা দায়েরের পরও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। একাধিকবার পুলিশ ও র‌্যাবকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। বরং আসামিপক্ষ মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।


নিহতের মা মুসলিমা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, দিনের বেলায় প্রকাশ্যে ছেলেকে হত্যা করা হলেও এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। তিনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


সংবাদ সম্মেলনে উপস্থিতদের অনেকেই এ ঘটনায় আবেগাপ্লুত হয়ে পড়েন। পরিবারটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, এজাহারভুক্ত আসামিরা গ্রেফতার না হওয়ায় তারা বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে, ফলে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।


এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, সানি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।