সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

আমি নিজেই গুমের শিকার। গুম নিয়ে আরও ভালো আইন করা হবে।

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬
আমি নিজেই গুমের শিকার। গুম নিয়ে আরও ভালো আইন করা হবে।

অন্তর্বর্তী সরকারের তড়িঘড়ি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনৈতিক ইস্যু তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, গুম, মানবাধিকার ও সুপ্রিম কোর্ট সচিবালয়–সংক্রান্ত অধ্যাদেশগুলো নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে আরও উন্নত আইন প্রণয়ন করা হবে।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এসব অধ্যাদেশে যা ছিল, সবই যে ঠিক ছিল তা নয়। আমি নিজেই গুমের শিকার। গুম নিয়ে আরও ভালো আইন করা হবে।”


তিনি জানান, বিরোধী দল সংসদে কয়েকবার ওয়াকআউট করেছে, যা সংসদের বিধি অনুযায়ী তাদের অধিকার। তবে যেসব ইস্যুতে তারা ওয়াকআউট করেছে, সেগুলো সঠিক ছিল না এবং সংসদের বাইরে ভুল তথ্য দিয়ে ব্রিফ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।


বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, তারা না বুঝেই প্রশ্ন তুলছে—বাকিগুলো কোথায়। যেসব অধ্যাদেশ নিয়ে তারা নোট অব ডিসেন্ট দিয়েছিল, সেগুলো হুবহু উপস্থাপন করা হয়েছে।


জুলাই স্মৃতি জাদুঘর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিউরেটরের পদত্যাগ না করলে দীর্ঘ সময় দায়িত্বে থাকার বিধান ছিল, যা সরকার সংশোধন করেছে। বিষয়টি নিয়ে সবার সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে নতুন বিল আনার কথাও জানান তিনি।


তিনি আরও বলেন, সংসদে যেসব বিল এখনো উত্থাপন হয়নি, সেগুলো সংশোধিত আকারে পরবর্তী অধিবেশনে উপস্থাপন করা হবে।


গণভোট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অধ্যাদেশ অনুযায়ী নির্বাচন কমিশন গণভোট পরিচালনা করেছে এবং এর বৈধতা রয়েছে। তবে সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী এ গণভোট হয়নি বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে আদালতে রিট হয়েছে জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি এমন কোনো আদেশ দিতে পারেন না, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।