সর্বশেষ
দেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, What is Trump-backed SAVE America Act and what could it mean for US vote?নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Arab Barghouti says rights groups must do more for Palestinian prisonersদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Pope Leo visits Cameroon with message of peace amid attacks from Trumpসংবাদ সূত্রে জানা গেছে, Pakistan army chief in Tehran to advance next round of US-Iran talksসূত্রের খবর অনুযায়ী, US Senate rejects another war powers resolution to limit Trump on Iranখবরে প্রকাশ, Guterres urges end to arms flow as Sudan war enters fourth yearHungary’s Magyar urges president to quit, vows to overhaul state mediaসূত্রের খবর অনুযায়ী, Could the US oil blockade snuff out the Cuban cigar?দেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, What is Trump-backed SAVE America Act and what could it mean for US vote?নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Arab Barghouti says rights groups must do more for Palestinian prisonersদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Pope Leo visits Cameroon with message of peace amid attacks from Trumpসংবাদ সূত্রে জানা গেছে, Pakistan army chief in Tehran to advance next round of US-Iran talksসূত্রের খবর অনুযায়ী, US Senate rejects another war powers resolution to limit Trump on Iranখবরে প্রকাশ, Guterres urges end to arms flow as Sudan war enters fourth yearHungary’s Magyar urges president to quit, vows to overhaul state mediaসূত্রের খবর অনুযায়ী, Could the US oil blockade snuff out the Cuban cigar?
Live Bangla Logo

নিজ দোকানে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা।

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬
নিজ দোকানে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা।

খুলনা মহানগরীর খালিশপুরে সোনামিয়া (৩৮) নামে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২টার কিছুক্ষণ পর নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত সোনামিয়া নয়াবাটি এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম জব্বার সরদার। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে নিজের চায়ের দোকানে বসে ছিলেন সোনামিয়া। এ সময় মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত এসে দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।


গুরুতর আহত অবস্থায় তিনি সেখান থেকে দৌড়ে পাশের একটি বাসায় আশ্রয় নেন। তবে হামলাকারীরা তাকে অনুসরণ করে সেখানে গিয়েও উপর্যুপরি কোপাতে থাকে।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খালিশপুরের একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখান থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের মধ্যে দুজন মাস্ক পরা ছিল এবং অপরজন হেলমেট পরিহিত ছিল।


খালিশপুর থানার ডিউটি অফিসার ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।