সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

লক্ষ্মীপুরে শ্রমিককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক।

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬
লক্ষ্মীপুরে শ্রমিককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক।



লক্ষ্মীপুরের কমলনগরে মো. কালু নামে এক ইটভাটা শ্রমিককে দোকানের আঁড়ার সঙ্গে বেঁধে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং অভিযুক্তের বিচারের দাবি ওঠে।


ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের মৌলভিরহাট এলাকার স্লুইসগেট সংলগ্ন স্থানে। ভিডিওতে দেখা যায়, শ্রমিক কালুর দুই হাত দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখে লাঠি দিয়ে পেটাচ্ছেন ইটভাটার মাঝি ইসমাইল হোসেন। এ সময় তাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয় এবং বিভিন্ন কথা জোর করে বলানো হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের একটি ইটভাটায় কাজের জন্য ৮০ হাজার টাকায় ইসমাইলের সঙ্গে চুক্তিবদ্ধ হন কালু। অসুস্থ হয়ে বাড়িতে ফিরে আসার পর তাকে শ্বশুরবাড়ি থেকে ধরে এনে নির্যাতন করা হয়। পরে তার ভাইদের দিয়ে কাজ করানোর প্রতিশ্রুতি আদায় করা হয় এবং একটি সাদা কাগজে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।


ভুক্তভোগী কালু অভিযোগ করেন, তাকে জোর করে ধরে এনে বেঁধে মারধর করা হয়েছে এবং পরিবারের কাছে এক লাখ টাকা দাবি করা হয়। ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ তাকে উদ্ধার করে। তবে অভিযুক্ত ইসমাইল হোসেন পালিয়ে গেছে।


অভিযুক্ত ইসমাইল দাবি করেছেন, কাজ না করায় কালুকে শাসানোর জন্য বেঁধে রাখা হয়েছিল এবং ‘সামান্য’ মারধর করা হয়েছে।


এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।