সর্বশেষ
এবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।Can Japan’s arms industry gain from Trump trust loss?LIVE: Bayern Munich vs Real Madrid – Champions League quarterfinalএবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।Can Japan’s arms industry gain from Trump trust loss?LIVE: Bayern Munich vs Real Madrid – Champions League quarterfinal
Live Bangla Logo

আর নারী সেজে অশ্লীল ও আপত্তিকর ভিডিও করবেন না ছাত্রদল নেতা রেদোয়ান থানায় দিলেন মুচলেকা ।

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬
আর নারী সেজে অশ্লীল ও আপত্তিকর ভিডিও করবেন না ছাত্রদল নেতা রেদোয়ান  থানায় দিলেন মুচলেকা ।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নারী সেজে অশ্লীল ও আপত্তিকর কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত ছাত্রদল নেতা রেদোয়ান ইসলামকে থানায় তলব করে মুচলেকা নেওয়া হয়েছে।


শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কসবা থানায় হাজির হয়ে তিনি ভবিষ্যতে পুরুষ হয়েও নারী সেজে কোনো ধরনের অশালীন বা আপত্তিকর কর্মকাণ্ডে জড়াবেন না বলে অঙ্গীকার করেন।


স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিষয়টি নিয়ে এলাকায় তুমুল সমালোচনা সৃষ্টি হলে কসবা সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদ থেকে রেদোয়ান ইসলামকে বহিষ্কার করা হয়।


এর আগে, গত ৫ এপ্রিল ‘তৌহিদী জনতা’র ব্যানারে রেদোয়ান ইসলাম ও রিংকু সরকার রবিনের বিরুদ্ধে কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, তাদের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে নারী সেজে বিভিন্নভাবে অশ্লীল ও আপত্তিকর কার্যকলাপ চালিয়ে আসছে। তারা প্রকাশ্যে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন কনটেন্ট ছড়িয়ে কিশোর-তরুণসহ সাধারণ মানুষের নৈতিক মূল্যবোধে নেতিবাচক প্রভাব ফেলছে, যা স্থানীয় সামাজিক পরিবেশ ও জনশৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।


অভিযোগের ভিত্তিতে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা তাদের থানায় তলব করেন।


এ বিষয়ে ওসি নাজনীন সুলতানা বলেন, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে তাদের ডাকা হয়েছিল। রেদোয়ান ইসলাম নিজেকে ছেলে হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে আর নারী সেজে কোনো অশালীন কার্যকলাপে জড়াবে না বলে মুচলেকা দিয়েছে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।


এর আগে কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটির পর সম্প্রতি ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে রেদোয়ান ইসলামকে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক করা হয়েছিল। তাকে ঘিরে বিতর্ক তৈরি হলে দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়।